সামাজিক মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করায় ১১ কোটি টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি : সামাজিক মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করায় জরিমানা হল প্রায় ১১ কোটি ৭২ লক্ষ টাকা। ঘটনাটি হল ইংল্যান্ড প্রিমিয়ার লিগের দল নটিংহাম ফরেস্টকে নিয়ে। চলতি বছর এপ্রিলে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে হেরেছিল ফরেস্ট। তখন এভারটন, লুটন ও আরও কিছু দলের সঙ্গে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াই করছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।কিন্তু সে ম্যাচে তাঁদের তিনটি পেনাল্টির দাবি নাকচ হওয়ায় খেলা শেষে ভিএআর অফিশিয়াল স্টুয়ার্ট অ্যাটওয়েলের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করা হয় ফরেস্টের তরফ থেকে।

নিজেদের অফিশিয়াল পেজে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেয় ফরেস্ট। সেখানে লেখা হয়, ‘খুব বাজে তিনটি সিদ্ধান্ত—তিনটি পেনাল্টি দেওয়া হয়নি—যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ম্যাচের আগে আমরা পিজিএমওএলকে (পেশাদার গেম ম্যাচ অফিশিয়াল)সতর্ক করে বলেছিলাম, ভিএআর(অ্যাটওয়েল)লুটনের ভক্ত। কিন্তু তাঁরা তাকে পাল্টায়নি। অনেকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। এনএফএফসি (নটিংহাম ফরেস্ট) এখন নিজেদের পথ বের করে নিতে জানে।’

এই নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। অবশেষে একটি স্বাধীন কমিশনের তদন্তে নটিংহাম ফরেস্ট দোষী প্রমাণিত হয়। এর পরেই শুক্রবার ক্লাবটিকে সাড়ে ৭ লক্ষ পাউন্ড(প্রায় ১১ কোটি ৭২ লক্ষ টাকা)জরিমানা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘ফরেস্টের পক্ষ থেকে সত্যিকার অনুশোচনা ছিল না। অ্যাটওয়েল ছিলেন দায়িত্বজ্ঞানহীন পোস্টের পরিষ্কার লক্ষ্যবস্তু।’ ভবিষ্যতে আচরণ ঠিক করতে ক্লাবটিকে সতর্কও করা হয়েছে।

অন্যদিকে এই জরিমানা মেনে নিতে অস্বীকার করেছে ফরেস্ট ক্লাব। তাঁদের বক্তব্য এই মন্তব্যের মাধ্যমে খেলাটির অসম্মান হয় নি। তারাঁ এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ক্লাবটির বিবৃতিতে বলা হয়, চাপিয়ে দেওয়া সাড়ে ৭ লক্ষ পাউন্ড জরিমানার সিদ্ধান্তে ভীষণ হতাশ হয়েছে নটিংহাম ফরেস্ট ফুটবল ক্লাব।

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের