পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড দলে উইলিয়ামসন, হেনরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের আগে থেকেই চোট-আঘাতে জর্জরিত ছিল নিউজিল্যান্ড। চোটের কারণে দলের হয়ে নিয়মিত খেলতে পারেননি কেন উইলিয়ামসন, ম্যাট হেনরিরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে নামছে কিউইরা। অধিনায়ক কেন উইলিয়ামসন, ম্যাট হেনরি, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসনরা দলে ফিরেছেন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে রাচিন রবীন্দ্রকে।

ভারতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ম্যাট হেনরি। আর এক পেসার লকি ফার্গুসনও বিশ্বকাপে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। চোট সারিয়ে বিশ্বকাপের শেষের দিকের ম্যাচগুলি খেললেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। দলের প্রধান তিন অস্ত্রকে না পাওয়ায় খানিকটা বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের কেন উইলিয়ামসন-লকি ফার্গুসনদের ফিরে পেয়ে খুশি নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তাঁর কথায়, ‘ম্যাট, ডেভন, লকি ও কেনের দলে ফেরাটা সত্যিই খুশির খবর। তাদের অভিজ্ঞতা দলের শক্তি বাড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি সিরিজই আমাদের কাছে  গুরুত্বপূর্ণ।’

তবে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে থাকলেও তৃতীয় ম্যাচ খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। ফার্গুসনও প্রথম দুটি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। তার জায়গায় ওই দুটি ম্যাচে খেলবেন বেন সিয়ার্স।

পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ঘোষিত দল-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জোশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স ও লকি ফার্গুসন।

 

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন