লোকসভা ভোটে লড়ছেন না যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: টিকিট না পাওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ হওয়ায় লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কায়সরগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। যদিও নিজে না লড়লেও ওই আসনে নিজের ছোট ছেলেকে টিকিট দিতে হবে বলে বিজেপি শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সঙ্ঘের প্রাক্তন সভাপতি তথা বাহুবলী নেতা। সূত্রের খবর, আসন ধরে রাখার তাগিদে ব্রিজভূষণ শরণ সিংয়ের শর্তেই রাজি হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আজ বৃহস্পতিবারই কায়সরগঞ্জ আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।

চলতি লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৫টি আসনে লড়বে বিজেপি। বাকি পাঁচটি  আসনে লড়বে এনডিএ’র সাইনবোর্ড সর্বস্ব শরিক দলগুলি। তার মধ্যে দুই আসনে লড়বে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল। ইতিমধ্যেই বিজেপির তরফে ৭৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে রায়বরেলি ও কায়সরগঞ্জ আসনের প্রার্থীর নাম ঘোষণা। দুই আসনেই আগামিকাল শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজ্যের একাধিক আসনে প্রার্থীর নাম দফায়-দফায় ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত বাহুবলী নেতা ব্রিজভূষণ শরণ সিংকে ফের প্রার্থী করতে চাইছেন না অমিত শাহ-জেপি নাড্ডারা।

সূত্রের খবর, যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সঙ্ঘের প্রাক্তন সভাপতিকে ভোটে না লড়ার কথা ঘোষণা করার অনুরোধ করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাতে অবশ্য ব্রিজভূষণ শরণ সিং রাজি হননি। তিনি দলীয় নেতৃত্বকে শর্ত দিয়েছেন, তাঁর ছোট ছেলেকে প্রার্থী করা হলেই তিনি ভোট রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। না হলে প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়াবেন। তাঁর সেই শর্ত মেনে নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল