Paris Olympics 2024: প্রথম থ্রোয়েই ফাইনালে ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিনেশ

তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে ১১তম দিনে নজরকাড়া পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। কারণ আজ একটি গুরুত্বপূর্ণ দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে স্বর্ণপদক জিতে দেশের সোনার ছেলে হয়েছিলেন হরিয়ানার নীরজ চোপড়া। তাই এবারও তাঁর কাছে ভারতবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। আজ প্যারিস অলিম্পিক্সের ১১ তম দিন। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে অলিম্পিক্স। এবার ভারত থেকে মোট ১১৭ জন প্রতিযোগী অলিম্পিক্সে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই শুটার মনু ভাকেরের হাত ধরে অলিম্পিক্সে ভারতের খাতা খুলেছে। তিনি শুটিংয়ে দুটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারতকে। তবে তাঁর পদক জেতার পর এখনও পর্যন্ত আর পদক আসেনি। হতাশ করছেন ভারতীয় খেলোয়াড়রা। দশম দিনে জোড়া পদক জয়ের আশা থাকলেও নিরাশ করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। পদক থেকে মাত্র একধাপ দূরে অলিম্পিক শেষ করেন লক্ষ্য সেন ও মহেশ্বেরী চৌহানের জুটিরা। তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে ১১তম দিনে নজরকাড়া পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। কারণ আজ একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে নামছেন ভারতীয় হকি টিম।

এদিকে কুস্তিতে বিনেশ ফোগট এবং জ্যাভলিন তারকা নীরজ চোপড়া আজ মাঠে নেমেছেন। আর মাঠে নেমেই প্রত্যাশা অনুযায়ী ছক্কা হাঁকিয়েছেন তিনি। টোকিও অলিম্পিক্সে তাঁর ছোঁড়া জ্যাভলিনের রেকর্ড ভেঙে ফেলেছেন। প্যারিস অলিম্পিক্সে প্রথম রাউন্ডেই ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে ফাইনালের টিকিট কেটে ফেললেন নীরজ চোপড়া। চলতি মরসুমে এটাই তাঁর সেরা থ্রো। ওদিকে পাকিস্তানের আর্শাদ নাদিমও ফাইনালে জায়গা করেছেন। আর প্রথমেই ছক্কা হাঁকালেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ওঠার লড়াই থেকে নীরজের দাপটে ছিটকে গেলেন কিশোর জেনা। অন্যদিকে গত বারের অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী জাপানের ইউয়ি সুসাকিকে কুস্তিতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগট।

প্যারিসে (Paris Olympics 2024) নিজের ৫০ কেজির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুরন্ত জয় পেলেন বিনেশ ফোগট। খাতায় কলমে বিনেশ সুসাকির থেকে অনেক পিছিয়ে ছিলেন বিনেশ। তাই বিনেশের পারফরম্যান্স নিয়ে খানিকটা সন্দেহ ছিল ভক্তদের। কারণ বিগত পাঁচ বছরে কোনও ম্যাচেই হারেননি ইউয়ি সুসাকি। গত বারের অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জাপানের এই কুস্তিগীর। ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর তিনি। অপরদিকে বিনেশ বিশ্বের ৬৫ নম্বর।তবে এবার প্রথম থেকেই ভাগ্য সাথ দিচ্ছে বিনেশের, একেবারে শেষমুহূর্তে দুরন্ত টেকডাউনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিনেশ। ভারতীয় কুস্তিগীরের পক্ষে ফলাফল ৩-২।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর