দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে ম্যাচ গড়াপেটার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনাল তাঁকে একাধিক দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করার পর এই শাস্তির কথা ঘোষণা করেছে।

আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের আবুধাবি টি-১০ লিগ চলাকালীন দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করেই এই তদন্ত শুরু হয়। ওই প্রতিযোগিতায় এমিরেটস ক্রিকেট বোর্ডের হয়ে দুর্নীতিবিরোধী নজরদারির দায়িত্বে ছিল আইসিসি। তদন্তে উঠে আসে, অখিলেশ রেড্ডি ম্যাচ গড়াপেটার চেষ্টা করেছিলেন এবং অন্য এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ে অংশ নিতে উসকানি দিয়েছিলেন। পাশাপাশি তদন্ত চলাকালীন নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল এটিকেও একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছে। 

আরও পড়ুন: ৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

অখিলেশ রেড্ডি  আমেরিকার হয়ে ৪ টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেছেন এবং একটি উইকেট নিয়েছেন।। ভারতীয় বংশোদ্ভূত এই অফ-স্পিনারকে মার্কিন ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হলেও, এই ঘটনার ফলে তাঁর ক্রিকেট কেরিয়ারে  বড় ধাক্কা দিয়েছে।  নর্থ আমেরিকা টি-টোয়েন্টি কাপে কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে নেমে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।  তিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের নেট বোলারও ছিলেন। অনেকেই বলছেন তাঁর ক্রিকেট কেরিয়ার প্রায় শেষের মুখে।  

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম