৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

কলকাতায় বিষ্ণোই গ্যাংয়ের হুমকি! ৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের এক ব্যবসায়ীকে ফোন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, পাশাপাশি পাঠানো হয়েছে ভয়েস ম্যাসেজও

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বিষ্ণোই গ্যাংয়ের হুমকি! ৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের এক ব্যবসায়ীকে ফোন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, পাশাপাশি পাঠানো হয়েছে ভয়েস ম্যাসেজও। এমনটাই অভিযোগ নিয়ে ভবানীপুর থানায় দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে এই বিষয়ে এক্ষুনি বিস্তারিত কিছু জানাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ।

সূত্রের খবর, ভবানীপুরের শরৎ বোস রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী। সেখানে একটি কমপ্লেক্সে থাকেন। তাঁর অভিযোগ, গত ৩০ জুন তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এসেছিল। নম্বরটি ছিল আন্তর্জাতিক। ফোনে তাঁকে এক ব্যক্তি হুমকি দেন যে, ৫ কোটি টাকা তোলা চেয়ে প্রায় এক মাসের বেশি সময় ধরে তাঁকে ফোন করা হচ্ছে, ভয়েস ম্যাসেজও পাঠানো হচ্ছে। তিনি প্রতিক্রিয়া কেন দিচ্ছেন না? টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে। ব্যাক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত নেমেছে পুলিশ। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে লালবাজারের স্পেশাল ইউনিটকে। সেখানে রয়েছে অ্যান্টি রাউডি স্কোয়াড, স্পেশাল টাস্ক ফোর্স। আন্তর্জাতিক ফোন নম্বরটি কোথাকার, খতিয়ে দেখা হচ্ছে।

তবে ওই নম্বরের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগসূত্র নেই বলেই জানিয়েছেন কলকাতা পুলিশের একজন আধিকারিক। তবে এই আবেদনের মাধ্যমে ওই ব্যবসায়ী নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন কিনা অথবা স্থানীয় দুষ্কৃতীরা বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে কলকাতা ব্যবসায়ীদের ভয় দেখাতে চাইছে কি না, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিনেতা সলমান খানের সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগসূত্র অনেকদিনের। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা এবং রাজনীতিক বাবা সিদ্দিকীকে খুনের পিছনে বিষ্ণোই গ্যাং রয়েছে বলে অভিযোগ। সলমান খানকেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা