লিটনের বল ঠেকাতে গিয়ে কাঁধের হাড় ভাঙল পাক ক্রিকেটারের, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের  বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। বাংলাদেশের লিটন দাসের শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়েই চোট পান তিনি। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। কোনও ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলান্সে চাপিয়ে থাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তালাতের কাঁধের হাড় আলাসদা হয়ে গিয়েছে।

প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে গোহারা হারার পরে শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছেন সালমান আঘারা। প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাক পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে ১৩ রান যোগ হতে না হতেই জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ৭ বলে ১ ও সাইফ হাসান ১২ বলে ১২ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শান্ত। এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

ষষ্ঠ ওভারে মোহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় বলে দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করেন লিটন। কভার থেকে ওই বল তাড়া করেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে বাউন্ডারি বাঁচাতে পারেননি। বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুরে পড়ে যান। মাথায় ও ঘাড়ে আঘাত পান। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতে পারেননি। পরে স্ট্রেচারে চাপিয়ে অ্যাম্বুলান্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী