আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল পাকিস্তান, কোহলিদের খেলা দেখা যাবে না শরিফের দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁও কাণ্ডের জের পড়ল ভারত ও পাকিস্তানের ক্রিকেট আঙিনাতেও। পহেলগাঁও হামলার জেরে পাকিস্তান সুপার লিগের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছিল মোদি সরকার। তার বদলা নিতে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা সরাসরি সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফের সরকারও। অর্থা‍ৎ বিরাট কোহলি-রোহিত শর্মাদের খেলা আর দেখতে পারবেন না পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা।

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে হামলা চালিয়ে ২৬ পর্যটককে নৃশংসভাবে খুন করেছিল পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই ঘটনা ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। গত কয়েকদিন ধরেই দিল্লি ও ইসলামাবাদ পরস্পরের উপরে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। রেহাই পাননি খ্যাতনামীরাও। আগেই শোয়েব আখতার-শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর পরে পাক তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, জ্যাভলিন খেলোয়াড় আর্শাদ নাদিমের ‘এক্স’ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতে পাকিস্তান সুপার লিগের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ফ্যানকোড। মোদি সরকারের নির্দেশেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে পিএসএল নিষিদ্ধ হওয়ার পরেও আইপিএল সম্প্রচার নিয়ে কোনও কড়া পদক্ষেপের পথে না হাঁটায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাক সরকারকে। শেষ পর্যন্ত সমালোচনার হাত থেকে বাঁচতে আইপিএলের সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ পাওয়ার পরে গতকাল শুক্রবার (২ মে) রাত থেকেই আইপিএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে তাপমাড সহ একাধিক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান