মুখ্যমন্ত্রীকে কটাক্ষের শাস্তি, ২ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে ক্রিকেটারকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ। কারণ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজকে উদ্দেশ করে বিদ্রুপাত্মক মন্তব্যে করেছিলেন। তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জলঘোলা। প্রথমে ঘটনার জন্য দায়  স্বীকার করেননি তিনি। তবে পরে চাপে পড়ে অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য ক্ষমা চান। মুখ্যমন্ত্রীকে অসম্মান করার জন্য এবার তাঁকে দেওয়া হল বড় শাস্তি। এই পেসারকে পাকিস্তানি মুদ্রায় দুই কোটি টাকা (৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় অঙ্কে যার পরিমাণ ৬৮ লাখ টাকা।   

জানিয়ে রাখা ভালো, এর আগে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটারকে কখনও এত বড় মাপের জরিমানা করা হয়নি। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ‘রানি’ বলে কটাক্ষ করাতে তাঁকে এই  শাস্তি দেওয়া হয়েছে।  পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক মতপ্রকাশের জেরে শাস্তিমূলক ব্যবস্থার এটিই প্রথম ঘটনা নয়। ২০২৫ সালে, পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে একটি স্লোগান  দেওয়ার   দায়ে ৪,০০০ ডলার জরিমানা গুনেছিলেন। 

 বিতর্কের সূত্রপাত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘটে যাওয়া এক ঘটনা থেকে  যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ একজন  অতিথি হিসেবে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং টুর্নামেন্টে নবাগত দল হায়দরাবাদ কিংস্মেন-এর মধ্যে ম্যাচটি শুরুর আগে, মুখ্যমন্ত্রীকে  অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি আটটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রেক্ষিতে ‘এক্স’ (X)  হ্যান্ডেলে একটি পোস্ট করে নাসিম প্রতিক্রিয়া জানান। তিনি সেখানে লেখেন, “লর্ডস-এর মাঠে তাঁকে কেন রানির মতো খাতির করা হচ্ছে?” তাঁর এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয় পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই মুছে ফেলা হয়। পরবর্তীতে এই ফাস্ট বোলার দাবি করেন যে, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। প্রথমে বিষয়টি স্বীকার না করলেও পরে নাসিম ক্ষমা চেয়ে লেখেন, “আমার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে, যা করেছে আমার ম্যানেজমেন্ট টিম এবং আমার মতামত সেখানে প্রতিফলিত হয়নি। তবে আমার প্ল্যাটফর্মের সম্পূর্ণ দায় আমি নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনেছি। আমার প্ল্যাটফর্মের এই অপব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা