পহেলগাঁও হামলার জের! এশিয়া কাপে জায়গা হবে না পাকিস্তানের, বিস্ফোরক সুনীল গাভাস্কার

এবার পাকিস্তান নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসীদের গুলিবর্ষণে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৬ জন পর্যটক। হামলার পর দায়ভার শিকার করে নিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের ছায়াসঙ্গী ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ এর সদস্যরা। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তাতে করে আতঙ্কিত গোটা দেশ। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত, পাশাপাশি পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ভারতে যে সকল পাকিস্তানি নাগরিকরা আস্তানা গেড়েছিন তাঁদের পাকিস্তানে ফেরৎ পাঠানো হয়েছে। পাকিস্তানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করেছে ভারত। এবার পাকিস্তান নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

জানালেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ভেঙে যেতে পারে। সেখান থেকে পাকিস্তানকে বের করে দেওয়া হতে পারে। এ বছর এশিয়া কাপের শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজক ভারত। যদিও ইভেন্টের তারিখ ও স্থান নিশ্চিত করা হয়নি। কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে এ বছর এশিয়া কাপ নাও হতে পারে।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেছেন যে, ‘যদি এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, তাহলে পাকিস্তানের এই মহাদেশীয় ইভেন্টে অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। বিসিসিআই সবসময় ভারত সরকারের নির্দেশে চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রে এটি আলাদা হবে। ভারত এবং শ্রীলঙ্কা এশিয়া কাপের এই বিশেষ সংস্করণের আয়োজক, তাই এটি নির্ভর করে পরিস্থিতির উপর। যদি পরিস্থিতি না বদলায়, তাহলে পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হবে না। সেক্ষেত্রে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়া হতে পারে, সেখানে শুধুমাত্র তিন জাতির টুর্নামেন্ট হতে পারে। ভারত যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তাহলে এটা ঘটতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিয়ে টুর্নামেন্ট হতে পারে। সেক্ষেত্রে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে গেলে আমি মোটেও অবাক হব না।’

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান