পাঁচ ম্যাচে চতুর্থ হার প্যারাগুয়ের কাছে, দুঃস্বপ্ন তাড়া করছে ব্রাজিলকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল ফুটবল দলের হার যেন তাঁদের কাছে এক দুঃস্বপ্ন বলা চলে।প্যারাগুয়ের রক্ষণে সেভাবে হুল ফোটাতে পারেনি ব্রাজিল। ব্রাজিলকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। ৯ ম্যাচে এই প্রথম জিতল প্যারাগুয়ে। ব্রাজিলের এই অভিজ্ঞতা খানিকটা যন্ত্রণাদায়ক হতে চলছে।

বুক ভরা আশা রেখেছিল ভিনিসিয়াস জুনিয়ররা। আশায় চেয়ে থাকলেও তা আর পূরণ হল না। বিশ্বকাপ, কোপা আমেরিকার পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও ডোরিভাল জুনিয়রের দলের খারাপ ফর্ম অব্যাহত থাকলো। বলের দখল বেশিরভাগ সময় নিজেদের পায়ে রাখলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু আসল কাজটাই করতে পারলেন না। গোলমুখ খুলতে পারলেন না ভিনিসিয়াস জুনিয়ররা। গিলেরমে আরানা একবার গোল করার কাছাকাছি চলে এসেছিলেন। তাঁর শট গোললাইন থেকে ক্লিয়ার করে দেওয়া হয়। দিয়েগো গোমেজের ২০ মিনিটে করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর অবশ্য কিছুটা খেলায় ফিরেছিল ব্রাজিল। বাঁদিক থেকে একাধিক আক্রমণ তুলে আনেন ভিনিসিয়াস জুনিয়র।

দুবার গোল করার কাছাকাছি চলে এসেছিলেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। কিন্তু গোল করতে পারেননি। একবার তাঁর গোলমুখী শট বাঁচিয়ে নেন রবার্তো ফার্নান্দেজ।গোটা ম্যাচে গোল লক্ষ্য করে মাত্র ৩টি শট নিয়েছিল ব্রাজিল।

আসুনসিওনে প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধ চলার সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠছিল, ব্রাজিলের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে দল কি না ? অথচ মাঠে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতা, আলিসনের মতো ইউরোপ মাতানো তারকারা। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়েল, দানিলোরাও ইউরোপের রণাঙ্গনে পরীক্ষিত। কিন্তু ২০ মিনিটে ব্রাজিলের এই রক্ষণভাগকে মোটামুটি দর্শক বানিয়ে গোল করেছেন প্যারাগুয়ে মিডফিল্ডার দিয়েগো গোমেজ।

২০০৮ সালের পর প্যারাগুয়ের রাজধানীতে এটাই প্রথম হার ব্রাজিলের। ২০১৫ সালের জুন মাসে প্যারাগুয়ের কাছে শেষবার হেরেছিল ব্রাজিল। সেবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল সেলেসওরা। তারপর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৬ বারের মুখোমুখি সাক্ষাতে ৫ বারই জিতেছে ব্রাজিল। ৯ বছর পর ফের প্যারাগুয়ের কাছে হেরে গেল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ৭১ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও হারের বোঝা নিয়ে মাঠ ছাড়তে হল ডোরিভাল জুনিয়রের ছেলেদের।

অন্যদিকে প্যারাগুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ ঘোষণা করেছিলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমি ১০০ ভাগ নিশ্চিত। আমার কথাটা মনে রাখুন। এই কথা যখন বলছি, চাইলে ভিডিও করেও রাখতে পারেন।’ ব্রাজিলের ১-০ গোলে হারের পর দরিভালের এই সংবাদ সম্মেলনের ভিডিও থেকে যাবে। কিন্তু বিশ্বকাপে ফাইনালে ওঠার আগে ব্রাজিলকে যে আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে দরিভালের দলের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠছে!

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি