বিশ্বকাপের মাঝপথে বড় ক্ষতি, ধাক্কা খেল আয়ারল্যান্ড শিবির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের মাঝেই   বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। দলের অধিনায়ক ও তারকা ওপেনার পল স্টার্লিং চোটের কারণে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পাওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই তাকে হারাতে হচ্ছে দলকে। এই চোেট তিনি পান অস্ট্রেলিয়া ক্রিকেট দল-এর বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়। জশ ইংলিস-এর ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে হাঁটুতে আঘাত পান তিনি।

এরপরও দলের জন্য ব্যাট করতে নামেন স্টার্লিং। কিন্তু প্রথম বলেই সিঙ্গেল নিতে গিয়ে তিনি স্পষ্টভাবে খুঁড়িয়ে হাঁটতে থাকেন এবং শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচের পরই দলের ব্যাটিং কোচ গ্যারি উইলসন জানান, চোটের অবস্থা ভালো নয় এবং স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। পরে স্ক্যানে গুরুতর চোট ধরা পড়ায় শকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়।স্টার্লিংয়ের অনুপস্থিতি আয়ারল্যান্ডের জন্য বড় ধাক্কা, কারণ তিনি শুধু অধিনায়কই নন, দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার দিয়ে শুরু করা আইরিশদের সামনে এখন ওমান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের লড়াই। অধিনায়ককে ছাড়া সেই কাজ আরও কঠিন হয়ে গেল।

স্টার্লিংয়ের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার স্যাম টপিং। ২০ বছর বয়সী এই ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। ইভেন্ট টেকনিক্যাল কমিটি ইতিমধ্যেই তার অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি