চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহবাজের সঙ্গে বৈঠকে নকভি, পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হবে শুক্র বা সোমে

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের আর্জি নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি পাক ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা। তবে সমাজমাধ্যমে এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন, ‘আগামী শুক্রবার কিংবা সোমবার বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে পিসিবি।’

সম্প্রতি আইপিএল থেকে গলাধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আর ওই সিদ্ধান্তে বেজায় চটেছে বাংলাদেশে ক্ষমতায় থাকা মোল্লা ইউনূসের সরকার। ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যাবে না বলে গোঁ ধরে। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে লিটন দাসদের খেলা ফেলারও আবদার জানিয়েছিল। পত্রপাঠ সেই আবদার নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুধু তাই নয়, গত শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়।

‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের ওই অপমান মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি সরাসরি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার ছেড়েছিলেন। এমনকি দল ঘোষণা করলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। এদিন দাভোস সফর সেরে ফেরা শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নকভি। ওই বৈঠক শেষে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ