প্যারালিম্পক্সে দৌড়ে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন প্রীতি পাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের জয়-জয়কার। শুক্রবার শুটিংয়ে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অবনী লেখেরা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। উত্তরপ্রদেশের মেয়ে মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন। পদক জিততে প্রীতি সময় নিয়েছেন ১৪.২১ সেকেন্ড। সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ (১৩.৫৮)। রুপোও ঘরে তুলেছেন চিনের কিয়ানকিয়ান গুয়োর (১৩.৭৪)।

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীরা তেমন আশাব্যঞ্জক ফলাফল করতে পারেননি। অভিনব বিন্দ্রা-মনু ভাকেররা দেশকে রুপো এনে দিতে সক্ষম হলেও সোনা এনে দিতে পারেননি। সেই আক্ষেপ ঘুচিয়েছেন শারীরিকভাবে বিশেষ সক্ষম ক্রীড়াবিদরা। এদিন সকালে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে (SH1) স্বর্ণপদক জেতেন অবনী লেখেরা। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মোনা আগরওয়াল। পরে ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে দেশকে রুপো এনে দেন প্রীতি পাল। এই প্রথম প্যারালিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক পেল ভারত।

চলতি বছরের মে মাসে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে টি৩৫ ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি। সময় নিয়েছিলেন ৩০.৪৯ সেকেন্ড। আর তার ফলে প্যারালিম্পিক্সে সরাসরি সুযোগ পেয়ে যান।

 

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর