ম্যান সিটিকে পেছনে ফেলে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি : ২-০ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের দুর্দান্ত এক রূপকথার গল্প লিখল পিএসজি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজি জিতেছে ৪-২ গোলে। আর তাতেই পয়েন্ট তালিকায় ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে এল প্যারিসের এই ক্লাবটি।

এদিকে আগের রাতেই চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের অনবদ্য এক গল্প লিখেছিল বার্সেলোনা। বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ৫-৪ গোলে জিতেছিল বার্সা। বুধবার(২২ জানুায়রি)রাতে সেই বার্সার কাছ থেকে অনুপ্ররেণা নিয়েই হয়তো মাঠে নেমেছিল পিএসজি। তাতেই রূপকথার মত নিজেদের বাঁচিয়ে রাখল পিএসজি।

ম্যাচের শুরু থেকেই প্যারিসের লড়াইটা ছিল দুর্দান্ত। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দুই দল। ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য পিএসজিই পেয়েছিল। তবে সিটি গোলরক্ষক এদেরসন সে যাত্রায় বাঁচিয়ে দেন দলকে। ১০ মিনিটে আবার অল্পের জন্য সুযোগ হাতছাড়া করে পিএসজি। শুরুর ধাক্কা সামলে দ্রুত আক্রমণে যায় সিটিও। ১৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট ঠেকান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। গোল না পেলেও দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটাকে রোমাঞ্চকর করে তোলে। দুই দলই এ সময় চেষ্টা করে গোল আদায়ের। আক্রমণ, প্রতি-আক্রমণের ধারায় ২৭ মিনিটে আবারও অল্পের জন্য গোল পাওয়া হয়নি পিএসজির। গোললাইন থেকে বল ফেরান সিটি ডিফেন্ডার ইউস্কো গাভারদিওল।

বিরতির পর দুই বদল নিয়ে মাঠে নামে সিটি। জ্যাক গ্রিলিশ আসেন সাভিনিওর জায়গায় আর রিকো লুইস আসেন রুবেন দিয়াজের জায়গায়। এই বদল ম্যাচও বদলে দেয়। ৫০ মিনিটে গোল করেন বদলি নামা গ্রিলিশ। ইংলিশ তারকার গোলের ৩ মিনিট পর সিটিকে ২-০ গোলে এগিয়ে দেন আর্লিং হলান্ড।

৫৬ মিনিটে উসমান দেম্বেলে প্রথমে গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ৬০ মিনিটে দারুণ এক গোলে ব্রাডলি বারকোলা অবিশ্বাস্যভাবে সমতায় ফেরান পিএসজিকে। অর্থাৎ ম্যাচের প্রথম ৫০ মিনিট গোল না হওয়া ম্যাচটিতে ১০ মিনিটেই হলো ৪ গোল। মূলত দুই গোল হজম করার পরই দারুণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় প্যারিসের ক্লাবটি।

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়