হাসিনা ঘনিষ্ঠ হওয়ায় পাকিস্তান সুপার লিগে দল পেলেন না সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামে তারকা ক্রিকেটারদের ঘিরে দারুণ প্রতিযোগিতা দেখা গেল। পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা ৫ কোটি ৮৫ লাখ পাকিস্তানি রুপিতে করাচি কিংসের দলে যোগ দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ৭ কোটি ৯৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামে দলগুলির মধ্যে খেলোয়াড়দের নিয়ে জোর প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তবে এবারের নিলামে তাঁকে নিয়ে কোনও দল আগ্রহ দেখায়নি। অন্যদিকে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৩ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছেন। তাঁকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই তাঁকে দলে নেয়। গত মরশুমে রিশাদ লাহোরের হয়ে খেলেছিলেন এবং ১৩টি উইকেট নিয়েছিলেন।

এদিকে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ৫ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপিতে পিএসএলের নতুন দল শিয়ালকোটের হয়ে খেলবেন। পাশাপাশি পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ ৮ কোটি ৬৫ লাখ পাকিস্তানি রুপিতে রাওয়ালপিন্ডির দলে যোগ দিয়েছেন। এই দাম পিএসএল নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানা গিয়েছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে