পাক-ড্রোন হামলার মধ্যে ধর্মশালায় বাতিল IPL ম্যাচ, আলো নিভিয়ে মাঠ ছাড়তে বলা হল দর্শকদের

জানা গিয়েছে, ধর্মশালায় ম্যাচ চলাকালীন জম্মু আক্রমণ করে পাক-সেনাবাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়েছে। জম্মুতে পাকিস্তানের আক্রমণ হতেই মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এরপরেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ধর্মশালায় স্টেডিয়াম এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিভিয়ে দেওয়া হয় এবং ম্যাচটি বাতিল করা হয়। এদিকে আগামী ১১ মে পঞ্জাব কিংসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হাই ভোল্টেজ ম্যাচ ছিল। কিন্তু ধর্মশালা সীমান্তবর্তী হওয়ার কারণে বৃহস্পতিবার সেই ম্যাচটি কে আহমেদাবাদে সরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু আজকের ম্যাচ সরানো হয়নি। কারণ ধর্মশালা বিমানবন্দর বন্ধ হওয়ার আগেই সেখানে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটাররা। আর আজ ভারতীয় সেনাদের বাহবা দিয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে পঞ্জাব-দিল্লির ম্যাচ শুরু হয়। যদিও এদিন ধর্মশালায় ম্যাচের আগে দেশাত্মবোধক গান চালিয়ে ভারতীয় সেনাকে কুর্নিশ জানানো হয়। যেখানে গান গেয়েছিলেন বি প্রাক। যেখানে গান গেয়েছিলেন বি প্রাক। 

আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পঞ্জাব কিংস। মাত্র ১০.১ ওভার খেলা হয়েছিল। তার পরেই মাঠে আলো নিভিয়ে দেওয়া হয়। মাত্র ১০ ওভারেই ১২২ রান তুলে নিয়েছিল পঞ্জাব। কিন্তু জম্মু আক্রমণের খবর পেতেই চলন্ত ম্যাচ বাতিল করে দেওয়া হয়।

জানা গিয়েছে, ধর্মশালায় ম্যাচ চলাকালীন জম্মু আক্রমণ করে পাক-সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পরেই ম্যাচের আলো নিভিয়ে দেওয়া হয়। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে পাকিস্তানের দিকে একাধিক রকেট উড়তে দেখা যায়।এরপরেই সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় গোটা জম্মু। সশস্ত্র বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, আজ রাতে ভারতে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পাকিস্তান। অপারেশন সিঁদুর অভিযানের পর থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাক সেনারা। আজ মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, RS পুরা, আরিনা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ছক কষেছিল পাক সেনা। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর দল S-400 দিয়ে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকে দেয়। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার