জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে একটা। আচমকাই সোশ্যাল মিডিয়াতে বিশেষ পোস্ট করেন ক্রিকেটার ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকে উদ্দেশ্যে করেই সেই পোস্ট করেন ঋষভ। এই মুহূর্তে শ্রীলঙ্কাতে রয়েছেন তিনি। সেখানে টেস্ট ম্যাচ চলছে। দলের হয়ে খেলছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ। তার মাঝেই গভীর রাতে আচমকাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে এক্সে তিনি লেখেন, ‘পুষ্কর ধামি স্যর, আপনি কেমন আছেন? আমি দিল্লি থেকে আবার উত্তরাখণ্ডে ফিরতে চাই। কিন্তু সেখানে থাকার মতো সুবিধাজনক ও বড় জমি খুঁজে পাইনি। আমি উত্তরাখণ্ডকে ভালবাসি। আমার বিনীত অনুরোধ, দয়া করে জমি অধিগ্রহণে সাহায্য করুন। আজকাল স্বচ্ছতার অভাব রয়েছে। যে কারণে জমি পাওয়া দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। আমি এই রাজ্যের জন্য প্রচার করতাম। সেই হিসেবে আমার যে জমি প্রাপ্য, সেটাও পাচ্ছি না। সেসব ভুলেও আমি গ্রামে ফিরে উত্তরাখণ্ড ও পাহাড়ি মানুষদের সাহায্য করতে চাই। ৩ বছর হয়ে গেল, জমি পাচ্ছি না। দয়া করে বিষয়টি দেখুন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।’

 

আরও পডুন: হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

 

উত্তরাখণ্ডের বাসিন্দা ঋষভ, আগে দেবভূমির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সেই রাজ্যের হয়ে সর্বোচ্চ করদাতাও ঋষভ। এবার জমির জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। তবে মুহূর্তে তাঁকে আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। এক্সেই ঋষভ পন্থকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, ‘প্রিয় ঋষভ, তুমি উত্তরাখণ্ডের গর্ব। তোমার অসাধারণ নৈপুণ্য ও সাফল্যের মাধ্যমে সারা দেশ ও বিশ্বজুড়ে ‘দেবভূমি’র গৌরব বৃদ্ধি করেছ। নিজের জন্মভূমির প্রতি তোমার ভালবাসা এবং সেখানে ফিরে এসে উন্নয়নের ইচ্ছার কথা শুনে আমার সত্যি ভাল লেগেছে। তোমার অবদান রাখার আকাঙ্ক্ষা সত্যিই প্রশংসনীয়।’ ধামি আরও জানিয়েছেন, ‘তুমি যে বিষয়টি উত্থাপন করেছ, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা শীঘ্রই তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং প্রযোজ্য নিয়ম ও পদ্ধতি অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা