হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। চম্বা জেলার বৈরাগড়-চম্বা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে চালক ও কন্ডাক্টর-সহ মোট ২২ জন যাত্রী ছিলেন। দেবিকাঠির কাছে চালুজ মোড় দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাসটি। মুহূর্তের মধ্যে রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে সেটি। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়েরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। খাদ থেকে আহত ও মৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে বাসের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। বর্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বৃষ্টি ও ভূমিধস-সহ বিভিন্ন ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৪টি ভূমিধসের ঘটনাও ঘটেছে।পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১২ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে আরও দুর্যোগের আশঙ্কা থাকছে। পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি