চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সম্ভবত শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত অশ্বিনের

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: শেষ মুহুর্তে ভাগ্যে শিঁকে ছিড়েছে। চোট পাওয়া অক্ষর পটেলের পরিবর্ত হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়েছে তাঁর। বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ঘোষণা করলেন ভারতীয় দলের অন্যতম স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক ক্রীড়া বিষয়ক সাময়িকীকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘সম্ভবত এটাই আমার দেশের হয়ে শেষ বিশ্বকাপ। ফলে খোলা মনেই খেলতে চাইছি। আর দেশের হয়ে খেলাকে উপভোগ করতে চাইছি।’

তিনি যে আদৌ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তা কখনই কল্পনা করতে পারেননি বলেও খোলাখুলি স্বীকারোক্তি দিয়েছেন দেশের  অন্যতম সেরা বোলার। তাঁর কথায়, ‘জীবন সত্যিই চমকে ভরা। এখানে থাকব, তা কখনই ভাবিনি। কিন্তু পরিস্থিতি আমাকে আজ এখানে নিয়ে এসেছি। নির্বাচকরা আমার উপরে যে আস্থা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

দেশের হয়ে এখনও পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন অশ্বিন। শেষ বার ২০১৫ সালে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। বিশ্বকাপে ১০টি ম্যাচে মোট ১৭টি উইকেট ঝূলিতে পুরেছেন তিনি। প্রতি উইকেট পিছু গড়ে খরচ করেছেন ২৪.৮৮ রান। আর ওভার পিছু রান দিয়েছেন ৪.৩৬। সেরা বোলিং পরিসংখ্যান হল, ২৫ রানে চার উইকেট। চলতি বিশ্বকাপে ভারতে হয়ে যাঁরা খেলছেন তার মধ্যে শুধু বিরাট কোহলি এবং অশ্বিনই ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ