UEFA Chamipons Leauge: শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি রিয়াল-বেনফিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: কাকতালীয়! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে প্লে-অফে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা।  গত বুধবার নাটকীয় উত্তেজনা শেষে বেনফিকার কাছে আটকে গিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফলে বেনফিকাকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ  রয়েছে হোসে মোরিনিহোর শিষ্যদের।

ইতিমধ্যেই সেরা আট দল পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। বাকি আট দলের জন্য লড়াইয়ে রয়েছে ১৬টি দল। লিগ পর্বের নবম থেকে ২৪তম দলকে নিয়ে আজ শুক্রবার (৩০ জানুয়ারি)  সুই‍ৎজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে–অফ ড্র।  তাতে দেখা যায় ফের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। ড্রতে আরেকটি রোমাঞ্চকর ‘ম্যাচ–আপ’ হচ্ছে মোনাকো–পিএসজি। দুই দলই লিগ আঁতে খেলে। দুই লেগের প্লে–অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। হোসে মোরিনহোর শিষ্যরা ওই ম্যাচ বেনফিকার কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে সরাসরি শেষ ষোলোয় খেলার সুযোগ হারিয়ে ফেলে। নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে লালকার্ড দেখেন রিয়ালের দুই খেলোয়াড় রদ্রিগো ও রাউল আসেনসো। আর তাতেই কপাল পোড়ে কিলিয়ান এমবাপেদের। নমবস্থানে থেকে শেষ করে প্রাথমিক পর্বের খেলা।

 

শেষ ষোলোয় জায়গা পাওয়ার লড়াইয়ে প্লে–অফে যারা মুখোমুখি

বেনফিকা–রিয়াল মাদ্রিদ

মোনাকো–পিএসজি

কারাবাগ–নিউক্যাসল

বোডো/গ্লিমট–ইন্টার মিলান

গালাতাসারে–জুভেন্টাস

বরুশিয়া ডর্টমুন্ড–আতলান্তা

ক্লাব ব্রুগা–আতলেতিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস–লেভারকুসেন

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭