দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়াল মাদ্রিদ-ম্যান সিটির মধ্যে ম্যাচ ড্র

নিজস্ব প্রতিনিধি : রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে মজে রইলেন দর্শকরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে ম্যাচ ৩-৩-এ ড্র হয়ে গেল।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৪ মিনিটে ধরা পড়ে অবিশ্বাস্য ঝড়ের। শুরুতে গোল খেয়ে রিয়াল মাদ্রিদ ক্রমশ ছন্নছাড়া হয়ে পড়ে। ১২ মিনিটের মাথায় ম্যাচ সমতা ফেরায় রিয়াল। বক্সের বাইরে থেকে শট করেন কামাভিঙ্গা। তাঁর শট রুবেন দিয়াজের পায়ে লেগে গোলে চলে যায়। এরপর দুই মিনিটের মধ্যে প্রতি আক্রমণে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো।

এরপর দ্বিতীয়ার্ধে লাগাতার আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ম্যানচেস্টার সিটি। এরপর ফিল ফোডেনের গোলে সমতা ফেরে ম্যান সিটি। এখানেই শেষ নয়, তারপরও আক্রমণ চলতে থাকে। এরপর ম্যান সিটিকে আরও এক গোলে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। এক গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে উঠে পড়ে লাগে রিয়াল। তারপর গোটা স্টেডিয়াম মাতিয়ে তোলে ফেদে ভালভার্দে। ৩-৩ গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আগামী ১৭ এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুই দলের মধ্যে শেষ পর্যন্ত কে জেতে, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ