পুরনো ক্লাব পিএসজিকে আদালতে টেনে নিয়ে গেলেন এমবাপে

চুক্তির ৬ কোটি ১০ লক্ষ ডলার (প্রায় ৫২২ কোটি টাকা) বকেয়া রয়েছে অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হলেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। তুললেন নৈতিক হয়রানির অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি না, এটাই বোধ হয় মনে মনে জপছেন কিলিয়ন এমবাপে। এবার নিজের প্রাক্তন ক্লাব প্যারিস সঁ জঁ-এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকলেন ফরাসি এই ফুটবলার। চুক্তির ৬ কোটি ১০ লক্ষ ডলার (প্রায় ৫২২ কোটি টাকা) বকেয়া রয়েছে অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হলেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। তুললেন নৈতিক হয়রানির অভিযোগ।

প্যারিস প্রসিকিউটরের দফতর থেকে জানানো হয়েছে যে, ২০২৩-২০২৪ মরসুম শুরুর আগে ক্লাব তাঁর সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছিল, যাতে তিনি অখুশি ছিলেন। তাই তিনি PSG ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ প্রায় সাতবছর তিনি পিএসজিতে খেলেছেন। ২৫৬ টি গোল করে রেকর্ড গড়েছিলেন। কিন্তু ক্লাবের দুর্ব্যবহারের জন্যে গতবছর প্যারিস সঁ জঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে যদিও তাঁকে ছাড়াই এই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে PSG। অথচ ২০২২ সালে এমবাপেকে তাদের ক্লাবের ইতিহাসে বেশি টাকায় সই করিয়েছিল পিএসজি। কিন্তু যাঁদের সই করানো হবে বলে ক্লাব প্রতিশ্রুতি দিয়েছিল তাঁদের কাউকেই সই করায় নি বলে অভিযোগ তোলেন এমবাপে। এছাড়াও সই করার পর ২০২৫ সালের জার্সি দেওয়া হয়েছিল। যেখানে তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৪ সালের। কিন্তু তাঁকে ২০২৫ সালের জার্সি পরিয়ে ভক্তদের সামনে আনা হয়।

চুক্তিতে এমনটাও বলা হয়েছিল যে, চুক্তি অনুযায়ী তিনি বাড়তি ১ বছর থাকবেন কিনা, তা সম্পূর্ণটা নির্ভর করবে এমবাপের উপর। কিন্তু ক্লাবের খারাপ ব্যবহার দেখেই এমবাপে ২০২৩ সালে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি ২০২৪ সালের পর আর ক্লাবে থাকবেন না। এরপরেই এমবাপে কে সরিয়ে দেওয়ার জন্যে উদ্যত হয় PSG। এরপরেই এমবাপের সঙ্গে PSG-র বিরোধ শুরু হয়। পিএসজি চুক্তি অনুযায়ি এমবাপের বকেয়াও মেটায়নি। প্রায় ৫২২ কোটি টাকা পান তিনি তাদের থেকে। এই কারণেই অবশেষে প্রাক্তন ক্লাবকে আদালতে পাঠালেন এমবাপে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের