বেনজির কাণ্ড, রেফারিকে মারতে গিয়ে লাথি খেয়ে ফিরলেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত পছন্দ না হলেই রেফারি কিংবা লাইন্সম্যানের উপরে চড়াও হওয়া ফুটবল মাঠে জলভাত। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এ বিষয়ে কড়া অবস্থান নিলেও রেফারি নিগ্রহের চিত্রটির তেমন বদল হয়নি। তবে সম্প্রতি দর্শকরা এমন এক বেনজির কাণ্ডের সাক্ষী থেকেছেন যা কেউ কখনও কল্পনা করতে পারেননি। ওই বেনজির কাণ্ডের জেরে শেষ পর্যন্ত জমজমাট ফুটবল ম্যাচটি ভেস্তে গিয়েছে।

কী ঘটেছে? লন্ডনের ‘দ্য টেলিগ্রাফ’ এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার পেরুর রাজধানী লিমায় পেরু কাপে মুখোমুখি হয়েছিল দেশটির দুই নামী ফুটবল ক্লাব স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনা। শুরু থেকেই টানটান উত্তেজনা চলছিল ম্যাচটিতে। ম্যাচ তখন শেষের দিকে। দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটের খেলা চলছিল। নিজেদের মাঠে হুয়াকিয়া এগিয়ে ছিল ২-১ গোলে। তখনই রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাগদালেনার ডাগ আউটে বসে থাকা এক কোচিং স্টাফ। সহকারী রেফারি বা লাইন্সম্যানের দিকে তেড়ে যান তিনি। ওই কোচিং স্টাফকে সতর্ক করেন সহকারী রেফারি। সেই সঙ্গে রেফারির গোচরে আনেন বিষয়টি। আচরণ বিধি ভঙ্গের দায়ে ওই কোচিং স্টাফকে লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছিলেন রেফারি লুইস অ্যালেগ্রি।

তখনই সবাইকে অবাক করে দিয়ে বোতল হাতে মাঠের মধ্যে ছুটে যান মাগদালেনার কোচিং স্টাফ। তিনি চড়াও হওয়ার আগেই অবশ্য রেফারি কুংফুর কায়দায় সোজা লাথি কষিয়ে দেন ওই কোচিং স্টাফের ঘাড়ে। তাতেই কুপোকাত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কোচিং স্টাফ। হুলুস্থুলু বেঁধে যায়। রেফারির দিকে তেড়ে যান মাগদালেনার খেলোয়াড়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই মাঠে ছুটে যায় পুলিশ। নিরাপদে রেফারিকে বাঁচিয়ে নিয়ে যায়। ঘটনার জেরে ভণ্ডুল হয়ে যায় ম্যাচটি।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের