মেসিদের ঘিরে তপ্ত আর্জেন্টিনা, পুলিশের গুলি, হত এক

আরও এক যুবক কোমায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মেসিদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বদলে গেল বিষাদে। মেসি ভক্তদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে গেল পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। ফাটায় টিয়ারগ্যাসের শেল। মেসিদের বাস একটি সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় বছর ২০-য়ের যুবক সেই বাস লক্ষ্য করে লাফ দেয়। বাসের ছাদে না পড়ে সে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়। পুলিশের লাঠির ঘায়ে আরও যুবক গুরুতর জখম। সে কোমায় চলে গিয়েছে। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ভাঙা কাচের বোতল ছুঁড়তে শুরু করে। পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল ফাটায়। সেই সঙ্গে চলে লাঠিচার্জ। মেসি ভক্তরা সাময়িক সময়ের জন্য পিছু হঠলেও তারা আবার রাস্তায় ফিরে আসে। পুলিশকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করলে পুলিশ গুলি চালায়। হাওয়া খারাপ বুঝতে পেরে, মেসিদের একটি হেলকপ্টারে করে প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তারা থাকবে। এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

পুলিশের এই খবরদারি নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনার বন্যা। এক নেটনাগরিক লিখেছেন, পুলিশ ইচ্ছাকৃতভাবেই আমাদের আটকেছে। চ্যাম্পিয়নদের দেখতে তারা রাত জেগে ছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। 

এমন একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা পুলিশ ও প্রশাসন আন্দাজ করতে পারেনি। মেসিরা যে রাস্তা দিয়ে আসবে সেখানে পুলিশ থাকলেও সংখ্যায় কম ছিল। 

আরও পড়ুন মেসির এই জয় প্রাপ্য, এমবাপ্পেও দারুণ: পেলে

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর