ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর ক্রিকেট কেরিয়ারের আয়ু নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএলের পরে ব্যাট হাতে বাইশ গজেও নামেননি তিনি। তবু্ও চমকে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একদিনের সংস্করণে আইসিসির র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমকে সরিয়ে দুই নম্বর জায়গা দখল করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাজে পারফরম্যান্সের কারণে দুই নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছেন বাবর।

বুধবার (১৩ অগস্ট) আইসিসির তরফে একদিনের সংস্করণে সেরা ব্যাটারের যে সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে শীর্ষস্থানে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৪। ২৮ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিন নম্বরে থাকা প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৫১। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে।

আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। আদৌ ব্লু ব্রিগেডে দেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি ঠাঁই পাবেন কিনা, তা নিয়ে জোরদার জল্পনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে ইংল্যান্ডের মাটিতে শুভমনের নেতৃত্বে ভারতের তরুণ-তুর্কিরা বেন স্টোকসদের চোখে চোখ রেখে লড়াই চালিয়েছেন, শেষ টেস্টে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে এনে সিরিজ অমীমাংসিত রাখতে সফল হয়েছেন, তাতে রোহিত ও বিরাটের উপরে নির্ভরতা অনেকটাই কমবে। যদিও দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার কথায়, ‘রোহিত ও বিরাটের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা হবে না। সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১