ফাইনালের আগে ফর্মে না থাকা কোহলির পাশে দাঁড়ালেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে ফর্মে নেই বিরাট কোহলি। কোনও ম্যাচেই বড় রান করতে পারেননি কোহলি। এই পরিস্থিতিতে ফর্মে না থাকা ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

চলতি টি ২০ বিশ্বকাপে সাতটি ম্যাচে মাত্র ৭৫ রান করেছেন বিরাট কোহলি। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধেও বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র ৯ রান করে আউট হয়ে যান। এই প্রেক্ষাপটে কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘বিরাট কোহলির ফর্মে না থাকা চিন্তার কোনও বিষয় নয়। কোহলি খুবই ভালো খেলোয়াড়। আসলে ফর্মে থাকা না থাকাটা কোনও সমস্যার বিষয় নয়। আশা করছি, কোহলি ফাইনালে ফর্মে ফিরে আসবে।‘

গত বছর ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এবারের টি ২০ বিশ্বকাপেও ফাইনালে উঠেছে রোহিত শর্মারা। ফাইনালের গুরুত্বের কথা তুলে ধরে ভারত অধিনায়ক জানান, ‘ফাইনালের গুরুত্ব আমরা বুঝি। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা খুব গুরুত্বপূর্ণ।‘ উল্লেখ্য, ১০ বছর পর টি ২০ বিশ্বকাপে ফাইনালে উঠল ভারত। রোহিত শর্মাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি