রোনাল্ডিনহোর সঙ্গে মাঠে নামলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দু’দিনের ঠাসা কর্মসূচিতে কলকাতায় রয়েছেন রোনাল্ডিনহো। একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন। বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছেন। মঙ্গলবার মহেশতলার বাটা স্টেডিয়ামে অভিষেকের সঙ্গে দেখা গেল ব্রাজিলের কিংবদন্তী তারকাকে। অভিষেকের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে সুজিতের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে হাজির ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্যরা।

রোনাল্ডিনহোকে স্বাগত জানাতে ব্রাজিলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অভিষেকের সঙ্গে খানিক কথা বলতে দেখা যায় তাঁকে। দোভাষীর মাধ্যমে তিনি বলেন, ফুটবল নিয়ে উন্মাদনা দেখে আমি খুশি। অনেক ধন্যবাদ।”

রোনাল্ডিনহো মাঠে আসার আগেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আসতেই মাঠে নেমে পড়েন দুজনে। তাঁকে দেবী দুর্গার একটি ফ্রেমও উপহার দেওয়া হয়। উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পুজোর আনন্দে উৎসবের মেজাজে তিলোত্তমায় এসেছেন রোনাল্ডিনহো।  রবিবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তাঁকে স্বাগত জানান দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার একাধিক পুজোতে হাজির হয়েছিলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কালীঘাটের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন। এই কলকাতা তাঁকে সাদরে ভালোবাসা জানিয়েছে। তিনিও এদিন ভাঙা ভাঙা বাংলায় বলেছেন,’আমি কলকাতাকে ভালোবাসি’।

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে