একই রাতে বিপক্ষ টিমের কাছে হার মানলেন রোনাল্ডো-মেসি

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত AFC চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্তেলের বিপক্ষে ৩-২ গোলে হারে রোনাল্ডোর ক্লাব আল নাসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রাতেই স্বপ্ন ভাঙল ফুটবল বিশ্বের দুই মহারথির। একদিকে পর্তুগিজ কিংবদন্তি রোনাল্ডো, অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর লিওনেল মেসি, দু’জনেই নিজ নিজ ক্লাবকে মহাদেশীয় প্রতিযোগিতার সেমি ফাইনাল থেকে বিদায় নিতে দেখলেন। দুজনের দলই ম্যাচ হেরে বিদায় নিল। ম্যাচ শেষে রোনাল্ডো, মেসির চোখেমুখে হতাশার ছাপ ফুটে উঠেছিল। বয়স ৪০ ছুঁলেও খেলার মাঠের তেজ একেবারেই কমেনি রোনাল্ডোর। মাঠে নামলেই তা পরখ করা যায়। মাঠে প্রতিপক্ষের একমাত্র শত্রু তিনি। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত AFC চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্তেলের বিপক্ষে ৩-২ গোলে হারে রোনাল্ডোর ক্লাব আল নাসর।

ম্যাচের ৯৫ মিনিটে গোলের সূবর্ণ সুযোগ থাকলেও ব্যার্থ হন পর্তুগিজ সুপার খেলোয়াড়। তাই ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়েন রোনাল্ডো। চোখে-মুখে তা স্পষ্ট ছিল। স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকদের উদ্দেশ্যেও তাঁকে হাত নাড়তে দেখা যায়নি। অন্যদিনের থেকে একটু অচেনা ছিলেন রোনাল্ডো। এই ম্যাচে হারের পর কেরিয়ারের রীতিমতো ধস নামল রোনাল্ডো। কারণ আল নাসরে যোগদানের পর থেকে এখনও পর্যন্ত বড় কোনও ট্রফির দেখা পাননি রোনাল্ডো। তাই ম্যাচ শেষে হতাশা মুড়ে ফেলে এই ফুটবল গোটকে। তবে শুধু রোনাল্ডো নয়, ব্যর্থতার কাতারে ডুবলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিও। কারণ বৃহস্পতিবার (১ মে) ভোরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলে হার মানে মেসির দল ইন্টার মায়ামি। আগের ম্যাচেও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে হেরেছিল দলটি।

সবমিলিয়ে ৫-১ বলে হার মানে মেসির দল। ফলে মেসির দলকেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। এদিন ম্যাচের ৯ মিনিটে ইন্টার মায়ামির দলের পারফরম্যান্স ভাল থাকলেও বিরতির পরপর তিনটি গোলে মেসির দলকে হারিয়ে দেয় ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। এক্ষেত্রে মেসি কয়েকবার গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন। অবশেষে মেসির দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই জয় পেল ভ্যাঙ্কুভার। আর পরপর দুটি ম্যাচে হার মেসির কেরিয়ারে এই প্রথম। সুতরাং এক রাতে রোনাল্ডোর হার দেখল গোটা বিশ্ব, আর সেই রাতের ভোরেই আরেক কিংবদন্তির হার দেখল বিশ্ব। যারা রোনাল্ডোর ম্যাচ দেবে ঘুমিয়ে সকালে মেসির খেলার জন্যে তড়িঘড়ি জেগে উঠেছিলেন, তাঁদের ক্ষেত্রে দিনটি খুবই হতাশাজনক।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের