ম্যান ইউতে খেলাকালীন মদ্যপানে আসক্ত হয়েছিলেন রুনি

মদ্য পান অনেক খেলোয়াড়েরা করেই থাকেন। কিন্তু কোনও পেশাদার ফুটবলারের এতে আসক্ত হয়ে পড়াটা মোটেই ভালো বিষয় নয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মদ্য পান অনেক খেলোয়াড়েরা করেই থাকেন। কিন্তু কোনও পেশাদার ফুটবলারের এতে আসক্ত হয়ে পড়াটা মোটেই ভালো বিষয় নয়। কিন্তু ইংল্যান্ড এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ফুটবলার ওয়েন রুনি মদ পান করাকে অভ্যাসে পরিনত করে ফেলেছিলেন। ফুটবল জীবনে নিজের ভালো পারফরম্যান্সের জন্য বরাবরই তিনি খবরের শিরোনামে থাকতেন। বিশেষ করে স্যার অ্যালেক্স ফার্গুসনের খুবই প্রিয় খেলোয়াড় ছিলেন রুনি। বেশ কয়েক বছর আগেই বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু ঠিক কী কারণে মদে আসক্ত হতে হয়েছিল তাঁকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা ফুটবলমহলে।

আর এর উত্তর দিয়েছেন রুনি নিজেই। প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, ‘মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দল এবং প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাই। এটা একদিকে যেমন ভালো ছিল, তেমন বেশ চাপের বিষয়ও ছিল। আর আমি সেই চাপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। দীর্ঘ সময় ধরে ভেতরে ভেতরে ভুগছিলাম। অবসাদ চলে এসেছিল। যেটা কাটিয়ে ওঠার জন্য একদা মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলাম। সতীর্থদের কাছে এই বিষয়টা বলতে পারিনি লজ্জায়। অনুশীলনে গিয়েও চাপ অনুভব করতাম’।

সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘যেকোনও পরিস্থিতে বড্ড চাপে পড়ে যেতাম। সামাল দিতে পারতাম না, হিমশিম খেতাম। তাই বাধ্য হয়ে নিজেকে ঠিক রাখার জন্য বেছে নিয়েছিলাম মদ। এখনকার পরিস্থিতি অনেক আলাদা। বর্তমানে ফুটবলারদের মানসিক স্বাথ্যের দিকে নজর রাখে ক্লাবগুলি’।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়