হ্যাটট্রিক এমবাপের, জিব্রাল্টারকে গোলের মালা পরাল ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো বাছাইপর্বে জিব্রাল্টারকে গোলের মালা পরাল ফ্রান্স। শনিবার ফিফা ক্রমতালিকায় ১৯৮ নম্বরে থাকা দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন কিলিয়ান এমবাপেরা। ১৪-০ গোলে জিতলেন লে ব্লুরা।ইউরোপের কোনও প্রতিযোগিতায় কোনও দলের এটাই সর্বোচ্চ ব্যবধানে জয়। ২০০৬ সালে বিশ্বকাপের বাছাই পর্বে সান মারিনোকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। সেই রেকর্ড এদিন ভাঙলেন মার্কাস থ্যুরাম, এমেরিরা।

এদিন শুরু থেকেই জিব্রাল্টারের উপরে ঝাঁপিয়ে পড়ে ফ্রান্সের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণের ঝড় তুলে ব্যতিব্যস্ত করে তোলে জিব্রাল্টারের খেলোয়াড়দের। সেই চাপ সামলাতে গিয়ে শুরুতেই ম্যাচের তিন মিনিটে  নিজেদের জালেই বল জড়ান জিব্রাল্টারের ইথান স্যান্টোস। তার পর থেকেই শুরু হয় ফরাসি গোল উ‍ৎসব। ৪ মিনিটে গোল করেন মার্কাস থ্যুরাম। ১৬ মিনিটে গোল করেন ওয়ারেন জাইরে এমেরি। ১৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইথান। ফলে ১০ জনের দল হয়ে যায় জিব্রাল্টার। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন কিলিয়ান এমবাপে। ৩৪ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিন বার জিব্রাল্টারের জাল কাঁপান জোনাথন ক্লাউস, কিংসলে কোম্যান, ইউসুফ ফোপানা। প্রথমার্ধে ৭-০ গোলে জিতে মাঠ ছাড়েন ফরাসি খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের ঝাঁপিয়ে পড়েন এমবাপেরা। আর ফরাসি ঝড় সামলাতে গিয়ে হিমশিম খায় ১০ জনের দলে পরিণত হওয়া জিব্রাল্টার। জোড়া গোল করে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। জোড়া গোলের দেখা পেয়েছেন কোম্যান এবং অলিভিয়ার জিরু। এদিন তিন গোলের সুবাদে ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন এমবাপে। তিনি পিছনে ফেলেছেন আন্তোয়ান গ্রিজম্যানকে। আর মাত্র পাঁচটি গোল করলেই শীর্ষে থাকা থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?