এই মুহূর্তে

ওয়াংখেড়েতে মেসিকে ভারতীয় দলের জার্সি উপহার শচিনের

নিজস্ব প্রতিনিধি: দুই কিং এক ফ্রেমে। কলকাতা, হায়দরাবাদের পর এবার মুম্বই মায়ানগরীতে মেসি ম্যাজিক। আরব সাগরের পারে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা হল ক্রিকেট বিশ্বের আইকন শচিন তেন্ডুলকরের। তাঁকে দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস। ফুটবল পায়ে মেসির চমক দেখল গোটা দেশ। মুম্বইতে মেসির সঙ্গে দেখা করতে পৌঁছেছেন টাইগার শ্রফ, জন আব্রাহাম, অজয় দেবগন এবং তাঁর ছেলে, করিনা কাপুর সহ একাধিক মহাতারকা। আজ G. O. A. T মেসির ভারত সফরের দ্বিতীয় দিন। মুম্বইয়ে মেসিকে উচ্ছ্বাসের সহিত স্বাগত জানিয়েছেন ভক্তরা।

বল হাতে মাঠে নেমেই মাঠ থেকে গ্যালারিতে কিক করেন মেসি। যা দেখে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি মেসি স্লোগানের ঝড় ওঠে।মাঠে ছোটদের সঙ্গে খেলেন LM10। তাঁকে দুর্দান্তভাবে স্বাগত জানাল মুম্বই। এদিন শচিন তেন্ডুলকর মেসির সঙ্গে দেখা করেই ভারতীয় দলের নিজের ১০ নম্বরের জার্সি উপহার দেন মেসিকে। পাশাপাশি ভারতের পতাকা হাতে নেন মেসি। দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন ভক্তরা। 

মাঠে দাঁড়িয়ে মেসির উদ্দেশ্যে ভাষণে শচিন বলেন, ‘আমি এখানে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি। আমরা মুম্বইকে স্বপ্নের শহর বলি, এই ভেন্যুতেই অনেক স্বপ্নের সমাপ্তি ঘটেছে। মুম্বই শান্তির জায়গা। আপনা দের সমর্থন ছাড়া, ২০১১ সালে এই মাঠে আমরা সেই সোনালী মুহূর্তগুলি কখনোই দেখতে পেতাম না। আর আজ, এখানে মেসি, সুযারেজ, দি পলকে পাওয়া মুম্বই, মুম্বইকার এবং ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত। যেভাবে তিনজনকে স্বাগত জানানো হয়েছে তা অসাধারণ। যদি মেসির খেলার কথা বলতে হয়, তাহলে এটা সঠিক প্ল্যাটফর্ম নয়। কিন্তু তার সম্পর্কে কী বলব, সে সবকিছুই অর্জন করেছে জীবনে। আমরা তার নিষ্ঠা, দৃঢ়তা, প্রতিশ্রুতির প্রশংসা করি এবং সর্বোপরি, তার নম্রতা এবং ব্যক্তিত্বের জন্য তাকে এত ভালোবাসা দিয়েছে বিশ্ব। সকল মুম্বই কারের পক্ষ থেকে, তার এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের সকলকে, এখানে আসার এবং আমাদের তরুণদের উৎসাহিত করার জন্য আবারও ধন্যবাদ। আমি আশা করি ফুটবলও আমাদের সকলের আকাঙ্ক্ষার উচ্চতায় পৌঁছবে।’

এরপর লিওনেল মেসির সঙ্গে দেখা করেন সিংহম অজয় দেবগন। পাশাপাশি ফুটবলের কিংবদন্তির সঙ্গে দেখা করেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। তাঁকে GOAT এর সাক্ষর করা জার্সি উপহার দেন মেসি। একসঙ্গে ছবি তোলেন। তবে মাঠে আসার আগে মেসির সঙ্গে ছবি তোলেন করিনা ও তাঁর ছেলেরা। তবে মাঠে নেমে বল কিক করতেই উত্তেজনায় ফেটে পড়েন মুম্বইবাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ