ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে ভারতের প্রাক্তন ক্রিকেটার শচিন তেন্ডুলকরের নাম উঠলেই সকলের মাথায় আসে রেকর্ডের পাহাড়ের কথা। কারণ তাঁর ঝুলিতে এমন কিছু রেকর্ড রয়েছে যা এখনও কেউ ভাঙতে পারে নি। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক নজির গড়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। তবে এবার শচিনেরই দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারারেতে প্রথম ওয়ানডেতে মাঠে নামতেই পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ কেরিয়ারের রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।    

শচিনের ওয়ানডে কেরিয়ারের সময়কাল ছিল ২২ বছর ৩ মাস। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর। ২০১২ সালে ওয়ানডে থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি তারকা। অন্যদিকে ব্রেন্ডন টেলরের ওয়ানডে যাত্রা শুরু হয় ২০০৪ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে তাঁর ওয়ানডে কেরিয়ারের সময় দাঁড়ায় প্রায় ২২ বছর ৪ মাসে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে শচিনকে ছাপিয়ে গেলেন টেলর। তবে একটি রেকর্ড হাতছাড়া হলেও ওয়ানডে ক্রিকেটে সচিনের আধিপত্য এখনও অটুট। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তাঁর সংগ্রহ ১৮,৪২৬ রান। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের এই রেকর্ড এখনও শচিনের দখলেই রয়েছে।     

আরও পড়ুন: ‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

অন্যদিকে জিম্বাবোয়ের অন্যতম সফল ব্যাটার হলেন ব্রেন্ডন টেলর। ২০৭টি ওয়ানডেতে তাঁর ঝুলিতে রয়েছে ১১টি শতরান, যা জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে আইসিসির নিয়মভঙ্গের কারণে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন টেলর। 

 

 

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর