‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দীর্ঘদিন ধরে জেলবন্দি। তাঁর কারাবাস এবং শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের একাধিক প্রাক্তন তারকা। ইমরান খানের পাশে দাঁড়িয়ে তাঁর সুস্থতা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের কাছে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিশ্বের বহু তারকা। এবার  ইমরান খানের পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। ক্রিকেটের ২২ গজে একসময় প্রতিপক্ষ ছিলেন তাঁরা। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক গড়িয়েছে বন্ধুত্বে। এবার সেই পুরনো সম্পর্কের টানেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের পাশে  দাঁড়িয়েছেন তিনি। জেলবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের উপর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ।    

ইমরান খানের রাজনৈতিক জীবন নিয়ে মন্তব্য করতে চাননি হোল্ডিং। তবে তিনি বলেছেন,   একজন মানুষ হিসেবে ইমরান খানকে  কাছ থেকে চেনেন। আর সেখানেই আপত্তি। ইমরানের সঙ্গে নিজের পুরনো পরিচয়ের কথা তুলে ধরে হোল্ডিং জানিয়েছেন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। হোল্ডিংয়ের কথায়, ইমরানের সঙ্গে তাঁর খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। কয়েকটি ওয়ানডে ম্যাচ এবং কাউন্টি ক্রিকেটে তাঁর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ক্রিকেটের বাইরেও ইমরানের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। বিশেষ করে লন্ডনে ক্যানসার হাসপাতালের জন্য অর্থ সংগ্রহের সময় ইমরানের সঙ্গে থাকার কথা উল্লেখ করেন হোল্ডিং। সেই সময়ই ইমরানকে আরও কাছ থেকে চিনেছিলেন তিনি।

আরও পড়ুন: মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

সম্প্রতি ইমরানের দুই ছেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বাবার সঙ্গে দেখা করার সুযোগও তাঁরা পাচ্ছেন না এবং চিকিৎসা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিই ক্রিকেট মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আর এই ঘটনাতেই ক্ষুব্ধ হোল্ডিং। তাঁর বক্তব্যে, ইমরান খানের রাজনৈতিক পরিচয় আলাদা বিষয়, কিন্তু একজন মানুষ হিসেবে তাঁর সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া কঠিন। তিনি বলেছেন, ‘ইমরান খানের সঙ্গে যা ঘটছে, তা দেখাটা অত্যন্ত দুঃখজনক।’  

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী