ডার্বির আগে চোট সারিয়ে ফের অনুশীলন শুরু সাহালের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডার্বির আগে চোট সারিয়ে ফের অনুশীলন শুরু করলেন মোহনবাগানের সাহাল আবদুল সামাদ। ফিজিও-এর সঙ্গে অনুশীলন শুরু করলেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার ডার্বিতে খেলতে নামতে পারেন সাহাল। এর আগে মঙ্গলবার অনুশীলন করতে দেখা গিয়েছে পেত্রাতোস ও ব্রেন্ডেল হ্যামিলকে।

হালকা চোট থাকা সত্বেও সাহাল আবদুল সামাদ এদিন হালকা অনুশীলন করলেন। দীর্ঘক্ষণ এদিন ফিজিওয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় সামাদকে। এর আগে মঙ্গলবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছিল লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা মোহন বাগান। ই স্কুটারে করে খেলায় যোগ দিতে দেখা যায় পেত্রাতোস ও ব্রেন্ডন হামিলকে। অনুশীলন শুরুর আগে রীতিমতো ফুরফুরে মেজাজে পাওয়া যায় মোহনবাগানের ফুটবলারদের। মঙ্গলবার ঘণ্টা দুয়ের অনুশীলন করেন সবুজ-মেরুনের খেলোয়াড়রা। তারপর ই স্কুটারে চড়েই হোটেলে ফিরে যান খেলোয়াড়রা।

ডার্বির আগে টানা ৯ দিনের বিশ্রাম পেয়েছে সবুজ-মেরুন শিবির। তবে বুধবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে গোয়ার বিরুদ্ধে। ফলে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান ডার্বি ম্যাচের আগে অনুশীলন করার সুযোগ পেয়েছে। এর আগের ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ম্যাচটি ২-২-তে ড্র হয়ে যায়। এবারে কী সবুজ মেরুন শিবির জয় ছিনিয়ে নিতে পারবে, এখন সেটাই দেখার।

 

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫