Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে দিল্লির রাস্তায় উরেরের স্টিয়ারিং ধরেছিলেন তিনি। চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু বাস্তবতা বারবার টেনে নামিয়েছে মাটিতে। তবে তিনি থেমে যাননি।  তারপর জীবনের মোড় ঘুরল, সেনাবাহিনীতে যোগ দেন, হাতে উঠল বৈঠা। সেই বৈঠাই আজ তাঁকে পৌঁছে দিয়েছে এশিয়ান গেমসের মঞ্চে। উবার চালক থেকে স্কালস ইভেন্টে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন সলমন খান। তাঁর এই যাত্রা শুধু সাফল্যের গল্প নয়, এটা হার না মানা এক মানুষের গল্প।   

সতনাম সিংয়ের সঙ্গে পুরুষদের ডাবল স্কালসে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এই ইভেন্টে এশিয়ান গেমসে এটিই ভারতের প্রথম পদক। উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা সালমান খান ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সে বাবাকে হারানোর পর ভাই-বোনদের দেখাশোনার জন্য তাঁর সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন থমকে যায়। জীবিকার তাগিদে দিল্লিতে উবের চালাতে শুরু করেন তিনি।  তবে স্বপ্নটা শেষ হয়ে যায়নি। বন্ধুর পরামর্শে ফের সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেন সালমান। চার মাসের প্রস্তুতির পর নিয়োগ পরীক্ষায় সফল হয়ে ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপে যোগ দেন।  সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই রোয়িংয়ের সঙ্গে পরিচয়  ঘটে সলমনের। তাঁর শারীরিক সক্ষমতা দেখে কোচ সত্যবান, সতীশ সিরাট ও প্রভাত মিশ্র তাঁকে রোয়িংয়ে আসার জন্য উৎসাহিত করেন। শুরুতে আগ্রহী না হলেও পরবর্তীতে এই খেলাতেই নিজের ভবিষ্যৎ খুঁজে পান তিনি।  

আরও পড়ুন:  ‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

একাধিক প্রতিযোগিতায় সাফল্যের পর ২০২১ সালে আর্মি রোয়িং নোডে জায়গা করে নেন সালমান। ২০২২ সালের ন্যাশনাল গেমসে সোনা, ২০২৩ সালে একাধিক জাতীয় প্রতিযোগিতায় পদক এবং ২০২৪ সালের এশিয়ান রোয়িং কাপে সোনা জেতেন তিনি। ওই সাফল্যের পর ভারতীয় সেনায় নায়েব সুবেদার পদেও উন্নীত হন। 

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে