‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা রয়েছে আলাদা মাত্রায়। অনেকেই আবার ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রেমে পাগল। এমনকি ভারতের শত্রু দেশ পাকিস্তানের বহু মানুষ রয়েছে এই তালিকায়। ভারত-জাপান ম্যাচের পর ক্রিকেট মাঠের বাইরের তেমনি একটি মজার মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের সঙ্গে এক পাকিস্তানি সমর্থকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে।  পাক সমর্থককে বলতে শোনা গিয়েছে, ‘আমি পাকিস্তান থেকে এসেছি, আমি আপনাকে ভালবাসি।’ এই কথোপথনই এখন সমাজমাধ্যমে ভাইরাল।   

ভারত-জাপানের বৃষ্টিবিঘ্নিত টি-২০ ম্যাচ শেষ হওয়ার পর সঞ্জুর কাছে পৌঁছন ওই পাক সমর্থক। প্রথমে তিনি সঞ্জুকে ডেকে অভিষেক শর্মাকে ডাকতে বলেন। সঞ্জু জানান, অভিষেক তখন খাবার খাচ্ছেন এবং কিছুক্ষণ পর আসবেন। শুধু তাই নয় স্যামসন একটি নির্দিষ্ট জায়গার দিকে ইশারা করে সেখানে দেখা করার ইঙ্গিত দেন। এরপরই   ওই সমর্থক জানান,  ‘আমি ওখানে অপেক্ষা করব, কিন্তু আমি পাকিস্তান থেকে এসেছি। আমি আপনাকে ভালোবাসি!’ সমর্থকের এই অকপট স্বীকারোক্তিতে তৈরি হয় মজার ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে। ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। সেই আবইহে এই ঘটনা স্বাভাবিক ভাবেই সকলের নজর কেড়েছে।   

উল্লেখ্য,  ২২ সেপ্টেম্বর সানোতে ভারত ও জাপানের ঐতিহাসিক টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পাঁচ ওভারে  কমিয়ে আনা হয়। ভারত প্রথমে ৫ ওভারে ৩২  রান করে এবং জাপান জবাবে ৩০ রানে থামে।  মাত্র ২ রানে জয়ী হয় ভারত। সঞ্জু স্যামসন করেন ৭ বলে ৯ রান।   

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে