নিষ্প্রভ মেসি, অনামী দলের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টার মায়ামির হয়ে দেড় ঘন্টা খেলেও তেমন দাগ কাটতে পারেননি লিওনেল মেসি। দিনটি সত্যিই মেসির পক্ষে ছিল না। অত্যন্ত খারাপ একটি দিন, যা রেয়ার বলা যেতেই পারে। তাঁর নেওয়া ৫টি শটের মধ্যে ৩টি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৭ বার ড্রিবল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ৪ বার। বল পাসিং-র ক্ষেত্রেও তেমন ভালো ফল করতে পারেননি। গোল দেওয়ার রাস্তাও করে দিতে পারেননি মেসি।

মেসিও যেমন ভালো খেলতে পারেনি, তেমন মায়ামিও জয় পায়নি। মেজর লিগ সকারের ম্যাচে সান হোসের সঙ্গে ড্র করল ৩–৩ গোলে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার এই ক্লাবটিকে সংক্ষেপে কোয়েকস বলেও ডাকা হয়। এর বাংলা অর্থ ভূমিকম্প।

সান হোসের নিজেদের মাঠ হিসেবে পরিচিত পেপ্যাল পার্ক। সেখানেই মায়ামিকে রীতিমত টক্কর দিয়েছে তাঁরা। মেসিকে সাক্ষী রেখে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে মায়ামিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে সান হোসে। মাঠে নেমে প্রথমার্ধে ক্রিস্তিয়ান আরাঙ্গো, বো লেরো ও ইয়ান হারকেস তিনটি গোল করেছে। ২বার পিছিয়ে পড়ার পর আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোলে হার এড়িয়েছে ইন্টার মায়ামি।

সান হোসের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই পিছিয়ে ছিল মায়ামি। পরেরদিকে কিছুটা হলেও পরিস্থিতির সামাল দিয়েছে তারা। মায়ামির প্রথম গোলটি করেছেন উরুগুইয়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকন। ম্যাচের ৩৫ সেকেন্ডে গোলটি এসেছে। ক্লাবের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল এটি। এদিন সান হোসের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর ২২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সেপ পয়েন্ট তালিকায় ৫-এ রয়েছে মায়ামি। ১২টি ম্যাচ খেলে মাত্র ৬ টিতে জয় পেয়েছে মায়ামি। ৪টি ম্যাচ ড্র ও ২টি ম্যাচে হেরেছে মেসির টিম।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6