বিশ্বকাপ আয়োজক হিসেবে স্পেন-জার্মানিকে টেক্কা সৌদি আরবের

তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে, সেটা নিশ্চিত। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফা জানিয়েছে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্পেন-জার্মানিকে টেক্কা দিয়ে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সর্বোচ্চ নম্বর কুড়োল সৌদি আরব। সবকিছু ঠিক থাকলে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হতে পারে সৌদি আরব। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। সেখানেই সৌদি আরবকে আয়োজক হিসেবে ৫–এর মধ্যে ৪.২ দিয়েছে ফিফা। যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। মানবাধিকার ইস্যুতে সৌদি আরব নিয়ে একাধিক আপত্তি থাকা সত্ত্বেও ফিফা আয়োজক হিসেবে ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেল সৌদি আরব।

তাই আনুষ্ঠানিক ঘোষণা না করল্ওর তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে, সেটা নিশ্চিত। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফা জানিয়েছে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’। সংস্কারের জন্য এটি নিয়ামক হিসেবে কাজ করতে পারে। তাই সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে যেসব সংগঠন আপত্তি তুলেছিল, তারা ফিফার মূল্যায়নকে তিরস্কার করেছে। ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজনে তেলসমৃদ্ধ দেশটির উপরই ভরসা রাখতে চলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফা। তবে এবার বিশ্বকাপের আয়োজনে সৌদি আরবের অবকাঠামো কেমন হবে, সেটাই প্রধান চ্যালেঞ্জ। মুলত, বিশ্বকাপের খেলা হয় ২৩টি স্টেডিয়ামে। যার মধ্যে কিং সলমান স্টেডিয়াম এখনও নির্মানাধীন।

যেখানে দর্শকদের ধারণ ক্ষমতা ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। তবে এই স্টেডিয়ামের কাজ শেষ হবে ২০৩২ সালে। এ ছাড়া আরও ৩টি স্টেডিয়ামের কাজ চলছে। যদিও ফিফা বলছে, অবকাঠামোগত কাজের দিকে সৌদি আরব ঞ্জরে রয়েছে, পাশাপাশি দেশটিতে পরিবেশগত সুরক্ষার বিষয়েও ঝুঁকি রয়েছে। কারণ দেশটিতে গ্রীষ্মের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। সে কারণে যদি সৌদি আরবে ২০৩৪ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তাহলে শীতের সময়ে হতে পারে। তাই এখনও ফিফা কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এদিকে ২০৩০ বিশ্বকাপে আয়োজক থাকবে স্পেন, পর্তুগাল, মরক্কো। বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে স্টেডিয়ামে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত