মিশরীয় সভ্যতাকে ধ্বংস করে আফ্রিকান কাপে ইতিহাস গড়ল সেনেগাল

টানটান উত্তেজনার ম্যাচ হল। আফ্রিকান নেশনস কাপের ফাইনাল রীতিমতো তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করলেন সমর্থকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানটান উত্তেজনার ম্যাচ হল। আফ্রিকান নেশনস কাপের ফাইনাল রীতিমতো তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করলেন সমর্থকরা। দীর্ঘক্ষণ লড়াই চলার পর শেষ হাসি হাসল সেনেগাল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে সালাহর মিশরকে পরাজিত করল সাদিও মানেরা। সেই সঙ্গে সৃষ্টি হল নতুন ইতিহাস। এই প্রথম আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হল সেনেগাল। এর আগে ২০০২ এবং ২০১৯ সালে রানার্স হয়েছিল পশ্চিম আফ্রিকার এই দেশটি। 

রবিরাসরীয় রাতে মেগা ফাইনালের প্রধান আকর্ষণ ছিল মহম্মদ সালাহ এবং সাদিও মানে। লিভারপুলের হয়ে কাঁধ-কাধ মিলিয়ে লড়াই করেন এই দুই তারকা ফরোয়ার্ড। তাদের ওপরই ভরসা করে এখনও পর্যন্ত চলছে ইপিএলের এই খ্যাতনামা ক্লাবটির ফরোয়ার্ড লাইন। তবে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে এই  দু’জন বন্ধু একে অপরের বিরুদ্ধে লড়াই করলেন। দ্বৈরথে সালাহকে টেক্কা দিলেন মানে। গোটা ম্যাচজুড়েই অনবদ্য ফুটবল খেলল সেনেগাল।

তবে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি। ফলে খেলার মীমাংসা হয় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে পরাজিত হল ‘নীল নদ’-এর দেশ। যেখানে গোল করেন মানেও। গোলরক্ষক আবু গাবাল কয়েকটি দুর্দান্ত সেভ না করলে আরও আগেই ম্যাচ হারতে পারত মিশর।

এর আগে সাতবার আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ‘পিরামিডের দেশ’। ২০১০ সালে শেষবার এই ট্রফি ঘরে তুলেছিল সালাহরা। এরপর ২০১৭ সালে রানার্স হয়েছিল তারা। অনেকেই আসা করেছিল যে এবার হয়তো সেই আক্ষেপ ঘুচবে তাদের। কিন্তু সেটা হল না। নতুন চ্যাম্পিয়ন হল সাদিও মানের সেনেগাল।    

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের