রামোসের গোল, ক্লাব বিশ্বকাপে আটকে গেল ইন্টার, ডর্টমুন্ড, ফিফার চিন্তা ফাঁকা দর্শকাসন

মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘোষণাটি করা হয়েছে। কেননা মঙ্গলবার রাতে ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স ইন্টার মিলান ১-১ ড্র করেছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফিফা বিশ্বকাপে আটকে গেল দুই বড় দল। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘোষণাটি করা হয়েছে। কেননা মঙ্গলবার রাতে ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স ইন্টার মিলান ১-১ ড্র করেছে। অন্যদিকে, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিরুদ্ধে গোলশুন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে জিতেছে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোডি সানডাউন্স এবং আর্জেন্টিনার রিভারপ্লেট। অথচ একসময় রিয়াল মাদ্রিদের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন সের্জিয়া রামোস। এরপর একাধিক দল ঘুরে মন্টেরেতে পৌঁছেছিলেন তিনি।

এদিন ম্যাচের প্রথমার্ধে ইন্টারের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন রামোস। কিন্তু তবুও কোনও লাভ হল না। কারণ এদিন ম্যাচের প্রথম থেকেই দলের সমতা ফেরানোর জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন ইন্টারের লাউ তারো মার্তিনেস। কিন্তু একাধিক চেষ্টার পরেও তিনি গোল দিতে পারেনি। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে অফসাইডে গোল করেছিলেন লাউতোরা, কিন্তু সেটি বাতিল হয়ে যায়। এই ম্যাচেই ইন্টারের নতুন কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন ক্রিশ্চিয়ান চিভুর। কিন্তু তাও তিনি দলকে জেতাতে পারলেন না। এদিন মেটলাইফ স্টেডিয়ামে দর্শকাসনের অর্ধেক ফাঁকাই ছিল। শুধুই ফ্লুমিনেন্স সমর্থনকারী ছিল।

বলতে গেলে, এদিন গোলের সুযোগই পাননি ডর্টমুন্ড। উল্টে ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবেল একাধিক গোল সেভ না করলে ম্যাচটা হারতে পারত ফ্লুমিনেন্স। এদিন জাপানের উলসান এইচডিকে ১-০ গোলে হারিয়েছে সানডাউন্স। পাশাপাশি জাপানের আর এক ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসও হেরেছে। রিভারপ্লেটের কাছে ১-৩ গোলে পর্যুদস্ত হয়েছে তারা। অন্যদিকে আমেরিকার দলকে হারিয়ে বিশ্বকাপ শুরু চেলসির। তবে এদিন একাধিক ম্যাচ থাকলেও প্রচুর দর্শকাসন ফাঁকা ছিল। লস অ্যাঞ্জেলেসে চেলসির ম্যাচে ৭১ হাজার দর্শকাসনের স্টেডিয়ামে হাজির ছিলেন মাত্র ২২ হাজার সমর্থক। সুতরাং পরপর দুটি বড় দল হেরে যাওয়ায় এখন ফিফার চিন্তা ফাঁকা দর্শকাসন।

 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান