ফিল্ডিংয়ের সময়ে চোট পেয়ে মাঠের বাইরে শাদাব খান

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: পাকিস্তানের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। একদিকে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের শেষ চারে যাওয়া অনিশ্চিত করে ফেলেছেন। তার উপরে দলের একের পর এক সদস্য চোট সমস্যায় পড়ছেন। তাতে সর্বশেষ সংযোজন শাদাব খান। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে প্রথম ওভারেই চোট পেয়েছেন তিনি। চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছেন। যদিও তার চোট কতটা গুরুতর সে বিষয়ে পাকিস্তান শিবির থেকে কিছু বলা হয়নি।

অস্তিত্ব রক্ষার ম্যাচে এদিন চেন্নাইয়ে উড়ন্ত প্রোটিয়াদের মুখোমুখি হয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে ২৭০ রান তুলেছে পাকিস্তান। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিন সহায়ক। আর ওই পিচে দক্ষিণ আফ্রিকাকে বধ করতে পাকিস্তান টিমের অন্যতম ভরসা ছিলেন সহ অধিনায়ক শাদাব খান। অথচ দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের প্রথম ওভারেই মারাত্মক চোট পেয়ে বাইরে চলে যেতে হয়েছে তাঁকে। ফলে বাবরদের পুরো পরিকল্পনাই ওলট-পালট হয়ে গিয়েছে।

কী ঘটেছে? এদিন প্রথম ওভারে পাকিস্তানের হয়ে বল করছিলেন ইফতিখার আমেদ। দ্বিতীয় বলেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার শট আটকান মিড অনে দাঁড়ান শাদাব খান। বল ঠেলেই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন প্রোটিয়া অধিনায়ক। তাঁকে আউট করার চেষ্টায় ইফতিখারের কাছে বল ছুড়তে গিয়ে পিছলে মাটিতে বিশ্রিভাবে পড়ে যান শাদাব। কনুই ছাড়াও কাঁধে চোট পান। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। শুশ্রুষার জন্য মাঠেও ঢুকে পড়েন পাক দলের ফিজিও। শাদাবকে সুস্থ করার চেষ্টা চালান। যদিও তাতে লাভ হয়নি। যন্ত্রণায় কাতরাতে-কাতরাতেই মাঠ ছাড়েন পাক সহ অধিনায়ক।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার