শটপাটে সোনা জিতলেন তেজিন্দার পাল সিংহ তুর

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে রবিবার ভারতের কাছে সোনার দিন হয়ে রইল। সকালে শুটিংয়ে দলগত ট্র্যাপ ইভেন্টে নয়া রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। আর শেষ বেলায় অ্যাথলেটিকসে জোড়া সোনা এনে দিলেন অবিনাশ সাবল ও তেজিন্দার পাল সিংহ তুর। ফলে চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ঘরে এল ১৩টি সোনার পদক।

গতবার এশিয়াডে সোনার পদক জেতা শট পাটার তেজিন্দার পাল সিংহ তুরের উপরে বিশেষ ভরসা রেখেছিলেন ক্রীড়াপ্রেমীরা। সেই ভরসার মর্যাদা রেখেছেন তিনি। এদিন ২০.৩৬ মিটার দুরত্বে শট পাট ছুড়ে সোনার পদক তুলে নেন তিনি। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি তাঁর। প্রথম পাঁচটা প্রচেষ্টার তিনটিতেই ফাউল করেন তিনি। কিন্তু শেষ প্রচেষ্টায় ২০.৩৬ মিটার শট পাট ছুঁড়ে সবাইকে বিস্মিত করে দিয়ে সোনা জিতে নেন তুর। আর এক ভারতীয় প্রতিযোগী শাহিব সিংহ অবশ্য কোনও রকম দাগ কাটতে পারেননি। ১৮.৬২ মিটার দুরত্বে শট পাট ছুড়ে অষ্টম স্থান অর্জন করেন।

রবিবার সন্ধে ছয়টা পর্যন্ত চলতি এশিয়ান গেমসে ১৩টি সোনা জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তার মধ্যে সাতটি সোনা জিতেছেন শুটাররা। অ্যাথেলিটরা জিতেছেন দুটি সোনা। তাছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দল, অশ্বারোহী দল ও স্কোয়াশ টিম দেশকে সোনা এনে দিয়েছেন। ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে সোনা এনেছেন রোহন বোপান্না ও রুতুজা ভোসালে। ১৩টি সোনা, ১৬টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৪৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে। পদক তালিকায় চার নম্বরে রয়েছে ভারত।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী