এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রথম টি টোয়েন্টিতে বিধ্বংসী শতরান করেছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর ওই এক সেঞ্চুরিতেই কপাল খুলল। এক লাফে ১৮ ধাপ এগিয়ে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক। আর পাকিস্তানে বোলার আবরার আহমেদের কাছ থেকে সিংহাসন  কেড়ে নিয়ে  বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের রশিদ খান।

গতকাল মঙ্গলবার লখনউয়ে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ১৭১ রান তাড়ায় ৩২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে যায় ভারত। চারে নেমে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে জয়ের নায়ক বনে যান শ্রেয়স আইয়ার। তাঁর অধিনায়কোচিত ইনিংস সাজানো ছিল ছয়টি ছক্কা ও ১০টি চারে। ৪৩ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ওই বিস্ফোরক পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়ে আইসিসির ক্রমতালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। তাঁর আগের সেরা র‍্যাঙ্কিং ছিল ১৭ নম্বর। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দুটি স্থানে ভারতের দুই তরুণ ব্যাটার ঈশান কিশন ও অভিষেক শর্মা। শীর্ষ দশে আছেন আরেক ভারতীয় তিলাক ভার্মা (দশম)। ৬২ ধাপ এগিয়ে সালমান আলি আগার সঙ্গে যৌথভাবে ৪৮তম স্থানে আছেন পাকিস্তানের হাসান নওয়াজ। ভারতের বিপক্ষে ফিফটি করে ১০ ধাপ এগিয়েছেন শেরফেন রাদারফোর্ড। ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসে বল হাতে ভাল করতে না পারায় এক ধাপ নিচে নেমে গিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার। আর তাতে এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর পটেল ১৬ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তিন ধাপ উন্নতি করে দশে জায়গা করে নিয়েছেন ভারতের যশপ্রীত বুমরা।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারত অধিনায়ক শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলে ২৫ রেটিং পয়েন্ট বেড়েছে তাঁর। বিরাট কোহলি এক ধাপ নিচে নেমে তিনে। দুইয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ক্যারিবীয় শাই হোপ। আর সাত ধাপ উন্নতি করে দশম স্থানে লোকেশ রাহুল। দুইজনই ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছেন।

 

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?