ছয় বলে ছয় ছক্কা, তাক লাগালেন অন্ধ্রের তরুণ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : এক ওভারে ছটা ছয় মারার ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। স্যার গ্যারি সোবার্স বা যুবরাজ সিংরা এই ধরনের ঘটনা এক-দুবার ঘটিয়েছেন। সেকথা সকলেরই জানা। ফের আরও একবার এই ঘটনার ঘটল অন্ধ্রপ্রদেশের ছেলে ভামসি কৃষ্ণ। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছটা ছয় মারল সে।

কাডাপায় কর্নেল সি কে নাইডু ট্রফি চলাকালীন রেলওয়েসের স্পিনার দমনদীপ সিংকে এক ওভারে ছটা ছয় মেরেছেন অন্ধ্রপ্রদেশের ব্যাটসম্যান ভামসি কৃষ্ণ। অনুর্ধ ২৩ ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় এই বিরল কৃতিত্ব অর্জন করেছে কৃষ্ণ। ৬৪ বলে ১১০ রান করে সে। ইতিমধ্যে কৃষ্ণের এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করে কুর্নিশ জানানো হয়েছে।

বিশ্ব ক্রিকেটে এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিং এরই ওভারে ছটা ছয় মেরেছিলেন। এর আগে ১৯৮৫ সালে বরোদার বিরুদ্ধে বম্বের হয়ে এক ওভারে ছটা ছয় মেরেছিলেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীই প্রথম ভারতীয় যিনি একই ওভারে ছটা ছয় মেরেছিলেন। এর আগে ১৯৬৮ সালে স্যার গ্যারি সোবার্স নটিংহামশায়ারের হয়ে এক ওভারে ছটা ছয় মেরে সকলকে চমকে দিয়েছিলেন। একই ধরনের ঘটনা ঘটিয়েছেন হার্সেল গিবসও। তিনি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছটা ছয় মেরেছিলেন। এবার এই একই ধরনের ঘটনা ঘটল ভারতের ঘরোয়া ক্রিকেটে।

 

 

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়