সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং ঘিরে এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বিতর্ক। লিস্টারশায়ারের একটি মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক দিন আগে বলিউড ছবির শুটিং হয়েছিল বলে অভিযোগ। সেই শুটিংয়ের কারণে পিচের পরিচর্যায় সমস্যা হয়েছিল বলে দাবি করেন দলের প্রধান পিচ নির্মাতা। তবে তাঁর যুক্তি মেনে নেয়নি ক্রিকেটের শৃঙ্খলারক্ষা কমিটি। পিচের বেহাল অবস্থার জন্য শেষ পর্যন্ত বড়সড় শাস্তির মুখে পড়েছে লিস্টারশায়ার।

ঘটনাটি গ্ল্যামারগনের বিরুদ্ধে লিস্টারশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচে পিচের মান নিয়ে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে শুনানি হয় ক্রিকেটের নিয়ামক সংস্থায়। সেই শুনানিতে লিস্টারশায়ারের প্রধান পিচ নির্মাতা ক্যালাম লিউইন জানান, ম্যাচের আগে পিচটি নিয়ে কাজ করার ক্ষেত্রে একাধিক সমস্যা ছিল। তাঁর দাবি, গ্ল্যামারগনের বিরুদ্ধে ম্যাচ শুরুর চার দিন আগে নির্ধারিত সূচির বাইরে একটি বলিউড ছবির শুটিং হয়েছিল মাঠে। শুটিং চলাকালীন পিচে কাজ করার অনুমতি তিনি পাননি। এমনকি পিচ ঢেকে রাখার সুযোগও ছিল না বলে জানান তিনি। শুধু শুটিং নয়, পিচের পরিস্থিতির পিছনে আরও কয়েকটি কারণের কথাও শুনানিতে উল্লেখ করেন লিউইন। তাঁর দাবি, প্রায় ১০ সপ্তাহ আগে ওই পিচে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল। তার উপর ম্যাচের সময় প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রাও ছিল।

আরও পড়ুন: পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে পিচ খারাপ হওয়ার জন্য সিনেমার শুটিংকে মূল কারণ হিসেবে মানেনি শৃঙ্খলারক্ষা কমিটি। তারা জানিয়েছেন, শুটিং হয়েছিল মাত্র ১ দিন। তাই শুধুমাত্র ওই কারণে পিচে এমন সমস্যা তৈরি হওয়ার কথা নয়। তদন্তে পিচে প্রচুর ফাটল এবং অস্বাভাবিক বাউন্সের বিষয়টি উঠে আসে। ম্যাচ রেফারি ইয়ান রামেজ পিচের অনিয়ন্ত্রিত বাউন্সের ৪৩টি উদাহরণ নথিভুক্ত করেন। এরপরই লিস্টারশায়ারের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় শৃঙ্খলারক্ষা কমিটি। লিস্টারশায়ারের মোট ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে গ্ল্যামারগনের বিরুদ্ধে ম্যাচে পাওয়া ১৯ পয়েন্টও রয়েছে। পাশাপাশি আরও আট পয়েন্ট কাটা হয়েছে। সঙ্গে প্রায় পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। পয়েন্ট কাটার ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে ওঠার সুযোগও হারিয়েছে লিস্টারশায়ার।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন