পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ রাজ্যের। অক্টোবর থেকে আরও ১ লক্ষ পড়ুয়াকে উন্নতমানের মিড-ডে মিল পরিষেবার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও সরকারের আওতায় যেসব স্কুল রয়েছে সেসব স্কুলের পড়ুয়াদের জন্য পুষ্টিকর, সুষম এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতেই এই পরিষেবার পরিধি বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে স্কুলপড়ুয়াদের জন্য এই বিশেষ মিড-ডে মিল পরিষেবা চালু হয়েছে। কেন্দ্রীভূত আধুনিক রান্নাঘরে খাবার তৈরি করে তা নির্দিষ্ট স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হয়।

গত ১ অগস্ট থেকে প্রথম পর্যায়ে প্রায় ৩০ হাজার পড়ুয়ার জন্য এই পরিষেবা শুরু হয়েছিল। পরে আরও ১৫ হাজার পড়ুয়াকে প্রকল্পের আওতায় আনা হয়। ফলে বর্তমানে প্রায় ৪৫ হাজার ছাত্রছাত্রী উন্নতমানের মিড-ডে মিল পাচ্ছে। এবার সেই পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আরও পড়ুন: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

আগামী ১ অক্টোবর থেকে আরও ১ লক্ষ পড়ুয়া এই পরিষেবার সুবিধা পাবে। অর্থাৎ ধাপে ধাপে আরও বেশি সংখ্যক সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াকে এই পরিষেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, স্কুলপড়ুয়াদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি মিড-ডে মিল ব্যবস্থায় গুণমান ও স্বাস্থ্যবিধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর