বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দশকেরও বেশি পুরনো অভিযোগ ঘিরে চাপে পড়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। বিদেশি রেফারিদের প্রভাবিত করতে যৌনসেবার ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি উঠতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। দেশটির সংবাদমাধ্যম জেটিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৬ সালে সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের একটি গোপন নিরীক্ষা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছিল।

প্রতিবেদনে কেএফএর এক প্রাক্তন কর্মকর্তা জানান, বিদেশি রেফারিদের সন্তুষ্ট রাখার উদ্দেশ্য ছিল ম্যাচে অনুকূল সিদ্ধান্ত পাওয়া। অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের মার্চের মধ্যে সাত দফায় মোট ২০ জন ম্যাচ কর্মকর্তার জন্য বিভিন্ন ধরনের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০১২ লন্ডন অলিম্পিকের বাছাই ম্যাচও ছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সিউলের গ্যাংনাম এলাকার কয়েকটি ম্যাসাজ পার্লারে কেএফএর করপোরেট কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করা হয়। তদন্তকারীদের মতে, ওই অর্থের মধ্যে যৌনসেবার খরচও অন্তর্ভুক্ত ছিল। তবে ঠিক কোন রেফারিরা এই সুবিধা পেয়েছিলেন, তা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

জেটিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কেএফএর রেফারি বিভাগের এক প্রাক্তন কর্মী দাবি করেন, বিদেশি রেফারিরাই এমন পরিষেবা চেয়েছিলেন। তাঁদের খুশি রাখার চেষ্টা থেকেই এসব করা হয়েছিল বলে তিনি জানান। অন্যদিকে কেএফএ জানিয়েছে, ঘটনাগুলো প্রায় ১৫ বছর আগের। বর্তমানে সংস্থা কঠোর নৈতিক নীতি মেনেই কাজ করছে। পাঁচ বছরের বেশি পুরনো নথি সংরক্ষণ না করায় অভিযোগের বিস্তারিত যাচাই করাও সম্ভব নয় বলে তাদের দাবি। এরই মধ্যে জাতীয় দলের কোচ নিয়োগে অনিয়মের অভিযোগেও তদন্তের মুখে রয়েছে কেএফএ। ফলে পুরনো এই অভিযোগ প্রকাশ্যে আসায় সংস্থার ওপর চাপ আরও বেড়েছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, রেফারিকে প্রভাবিত করার যেকোনো চেষ্টা ফিফার নৈতিকতা ও শৃঙ্খলাবিধির গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফুটবলে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক