Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুমুকাণ্ডে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন স্পেনের ফুটবল প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে দেশেরই মহিলা ফুটবলার জেনিফার হারমোসোকে চুমু খেয়ে নিন্দার ঝড়ের মুখে পড়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। নিজের বান্ধবীকে প্রকাশ্যে চুমু খাওয়াকে দৃষ্টিকটু হিসেবে ভাবতে রাজি হননি তিনি। কিন্তু তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের ওই আচরণের জন্য ক্ষমা চাইলেন স্পেনের ফুটবল প্রধান। স্বীকার করে নিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ওই রকম বালখিল্য আচরণ উচিত হয়নি।

ঘটনার সূত্রপাত গত রবিবার। সিডনির আলিম্পিক স্টেডিয়ামে রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জিতেছিল স্পেন। অধিনায়ক ওলগা কারামোনার গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল স্প্যানিশ মহিলা ফুটবল দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি  জিয়ান্নি ইনফান্তিনো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও স্পেনের রানি লিতিজিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। স্পেনের মহিলা ফুটবলাররা যখন পদক নিতে মঞ্চে আসছিলেন তখন সবাইকে জড়িয়ে ধরেছিলেন নিতে। আনন্দের আতিশয্যে কয়েকজনকে জড়িয়ে ধরার পাশাপাশি কোলে তুলে নেন। কিন্তু বান্ধবী তথা  স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেন রুবিয়ালেস। অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করার পাশাপাশি দু’হাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোঁটে চুমু খান স্পেনের ফুটবল প্রধান। মুহূর্তে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠে।

প্রথমে নিজের আচরণের পক্ষে অনড় থাকলেও সমালোচনার জেরে সোমবার ক্ষমা চান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা। সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো বার্তায় রুবিয়ালেস বলেন, ‘বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে আমার ওই আচরণ উচিত হয়নি। ওই আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি, গুরুত্বপূর্ণ পদে থাকলে অনেক বেশি সতর্ক থাকতে হয়।’

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি