অভিজ্ঞ সুইডেনকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ তারকা হেরমোসো বলেছিলেন বিপক্ষ দল সুইডেনকে ভয় পেলেই জেতার খিদে থাকবে। ভয়কে জয় করার ইচ্ছাশক্তি থাকবে। আর সেটাই হল। ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী, অভিজ্ঞ সুইডেনকে হারিয়ে কার্যত ভয়কে জয় করে বিশ্বকাপের ফাইনালে পৌছে এক নজিরবিহীন ঘটনার সৃষ্টি করল স্পেন। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব।

আজ, মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে মহানাটকীয় সেমিফাইনাল ছিল। যেখানে মুখোমুখি হয়েছিল সুইডেন ও স্পেন। আর সেখানেই ২-১ গোলে পাঁচবার সেমিফাইনাল খেলা সুইডেনকে হারিয়ে ফাইনেলে পৌঁছে গিয়েছে তৃতীয়বার বিশ্বকাপ খেলা স্পেন। এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলার চিত্রটাই ঘুড়ে যায়। যদিও দ্বিতীয়ার্ধের শুরুটাও গোলশূন্য থাকে। দুই দল অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

অবশেষে ৮১ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোল করেন সালমা পারাউয়েলো। এরপর ম্যাচের বয়স যখন ৮৮ মিনিট, তখন রেবেকা ব্লমকোভিস্টের গোলে গোল শোধ করে সুইডেন। তারপর ইডেন পার্কের দর্শকরা যখন ভাবছিলেন ম্যাচ টাই ব্রেকারে যাবে, তখনই ১ মিনিটের মধ্যেই স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনা এক দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর অতিরিক্ত ৭ মিনিট দেওয়া হলেও তা কাজে লাগাতে পারেনি সুইডেন। তাই দুরন্ত জয় পেয়ে যায় স্পেন। আগামী ২০ অগস্ট বিশ্বকাপের ফাইনাল। স্পেনের মুখোমুখি অস্ট্রেলিয়া থাকবে না ইংল্যান্ড, এখন সেটাই দেখার।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের